দামেস্ক: ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর সিরিয়ায় শিশু হত্যার ঘটনা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। শিশু হত্যার ঘটনা সিরিয়ার জন্যে এখন আর তেমন কোনো ঘটনা নয়।
কিন্তু কিন্তু কিছু কিছু ঘটনা মানবিক বোধসম্পন্ন মানুষের হৃদয়কে নাড়া দিয়ে যায়। এমনই একটি ঘটনার বর্ণনা দিয়েছেন আল জাজিরার সাংবাদিক ফয়সাল আল-কাসেম। ঘটনাটি আরো বেশি আলোড়িত হয়েছে একটি ছবির জন্যে।
ওয়াসিম জাকুর নামের ছোট একটি শিশুর বাবা-মাকে সরকারি সেনারা গুলি করে হত্যা করে। বাবা-মার সঙ্গে গুলি করে হত্যা না করলেও ওয়াসিমকে ঠেলে দেয়া হয় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। বাবা-মাকে হারানোর পর ওয়াসিমের আর কোনো আত্মীয় ছিল না।
দামেস্কের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগল ছোট শিশু ওয়াসিম জাকুর। ক্ষুধা নামক একটি নীরব ঘাতক ওয়াসিমের পিছু লাগে। ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ওয়াসিম। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তার মুখে কোনো খাবার ওঠেনি।
না খেয়ে মরে যাওয়ার ঘটনাও হয়তো অহরহই ঘটছে সিরিয়ায়। কিন্তু ওয়াসিম জাকুরের ট্রাজেডিটি অন্য জায়গায়। মারা যাবার আগ মুহূর্তে জাকুর একটি রুটির বক্স খুঁজে পেয়েছিল। কিন্তু সেটি আর মুখে তুলতে পারেনি ছোট জাকুর। মুখে তোলার আগ মুহূর্তে মৃত্যু এসে তার ক্ষুধা মিটিয়ে দেয়। মৃত্যুর পর দামেস্কের ফুটপাতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
আল জাজিরার সাংবাদিক আল কাসেম বলেছেন, “ওয়াসিম জাকুরের বাড়িতে হামলার পর আসাদ বাহিনী তার বাবা-মাকে হত্যা করে এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ছোট্ট জাকুর তার বাবার একজোড়া জুতা ছাড়া আর কিছুই সঙ্গে নিয়ে আসতে পারেনি। সূত্র: ওয়েবসাইট
নতুন বার্তা
আলোচিত ব্লগ
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।