somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

ফেিসবুক: https://web.facebook.com/engr.mijan21

আমার পরিসংখ্যান

এম মিজান রহমান
quote icon
মানুষ মানুষের জন্য ....................
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

সমকালীন ছড়াঃ নাসিরকে চাই

লিখেছেন এম মিজান রহমান, ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২৩


তাকে সবাই জানি
বাংলাদেশের ক্রিকেট মাঠে
চালান দেয় সে পানি।

স্কোয়াডে নেই হঠাৎ দেখি
বল কুড়ায় মাঠে
ম্যাচের পরে ম্যাচ চলে যায়
নাসির হুদাই খাটে...!!

ওয়াসার সাথে চুক্তি করে
লাগায় জয়ে ফাঁসি
বিসিবির এ কান্ড দেখে
অবাক বিশ্ববাসী!!

সবাই জানে নাসির দেশের
সেরা ফিনিশার
বল হাতেও জয়ের পথে
রেকর্ড আছে তার ।।

ক্রিকেটপাগল বাঙ্গালীদের
একটাই এক দাবি
নাসিরকে চাই মূল স্কোয়াডে
ফিরুক জয়ের চাবি...।।
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     ১ like!

মুজিব মানে বাংলাদেশ

লিখেছেন এম মিজান রহমান, ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৭


আকাশ বলে তারার কাছে
শুনেছে তার নাম
সাগর নদী ঊর্মিমালা
তাহার নিত্য শ্যাম।

ফুল পাখি আর তরুলতার
বন্ধু ছিলেন তিনি
বাংলাদেশের হৃদয় নামে
সবাই তাকে চিনি।

ভাবুক হয়ে আঁকতো বসে
মধুমতির তীর
যুদ্ধ যুদ্ধ খেলার ছলে
সাজতো মহাবীর।



গরিব দুঃখীর বন্ধু যিনি
তিনিই মোদের খোকা
লাল-সবুজের বৃত্তে তাহার
ছবি আছে আঁকা।

খোকা যখন মুজিব হলো
ভাবলো দেশের কথা
দেশ মাতৃকার করুণ ছবি
ব্যথার কথকতা।

ভিনদেশীদের ঘায়েল করে
এনে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২২৯ বার পঠিত     ১ like!

কবি নজরুল

লিখেছেন এম মিজান রহমান, ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

কবি নজরুল
---মিজান রহমান

কবি নজরুল
তুমি আমার প্রিয় কবি
বাংলার সাহিত্যে তুমি হিন্দোল
উদিত তৃপ্ত রবি ।

তুমি ছায়ানট
তুমি বীমরাজ
তুমি কালবোশেখী
তুমি বিজয় বিলাসী
তুমি দ্রোহ অপবাদ কৃত্তির
তুমি চির উন্মাদ পৃথ্বির ।

তুমি পাখি সকাল বেলার
তুমি কুলি কামীন মজুতদার ।

তুমি ভিখারীর থালা
তুমি হাতের কাঞ্চন বালা ।

তুমি রাজা প্রজা উজির নাজির
তুমি চির সম্রাট নয়কো... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১১ বার পঠিত     ২ like!

দুরন্ত শৈশব

লিখেছেন এম মিজান রহমান, ২৩ শে মে, ২০১৬ রাত ১১:১২


কতদিন হলো হয়নি আঁকা
পালকখানি পাখিদের
হয়নি ছোঁয়া রাতের তারাকে
ঘুম হেরিনু আখিঁদের।

হয়নি যাওয়া তেপান্তরের
নীলাভ খোলা মাঠে
হয়নি বাওয়া ডিঙ্গি নৌকা
সুজন বেদের ঘাটে।

হয়নি দেখা টাপুরটুপুর
পদ্ম পাতার জলে
দিন দুপুরে ইতল বিতল
জাম্বুরার ফুটবলে।

ঝড় এলেই জমে না আর
আম কুড়ানোর ধুম
চোখ মুদে বুবুর ভয়ে
আসে না আর ঘুম।

হয়নি পড়া লুকিয়ে আর
তিন গোয়েন্দাগিরি
হয়নি ওঠা দল বেঁধে ফের
লাল পাহাড়ের সিঁড়ি।

হয়নি শোনা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     ০ like!

মোস্তাফিজ প্রসঙ্গে বিসিবি'র নিকঠ খোলা চিঠি

লিখেছেন এম মিজান রহমান, ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩



মোস্তাফিজুর রহমান।বিশ্ব ক্রীড়াঙ্গনে দ্রুত সময়ে নিজের যোগ্যতাকে তুলে ধরে বাংলাদেশকে ক্রিকেটে এক নতুন উচ্চতায় পৌছে দিতে এক নতুন ইতিহাসের নাম। পরিচয় দেয়ার মত অবশিষ্ট কিছুই নেই।কাটার,বিষ্যয়কর বালক,অল্পসময় অধিক
উইকেটের মালিক,হ্যাভিওয়েট ব্যাটসম্যানদের আতংক, অনেক দেশের চক্ষুশূল। IPL, PCL, CCL, বিগব্যাশের মত জনপ্রিয় লীগে যাকে নিয়ে টানা টানি। সে কাটার কিন্ত জিম্বাবুয়ের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৯৭ বার পঠিত     ০ like!

শিশু তুমি জন্ম ণিও না

লিখেছেন এম মিজান রহমান, ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৩

শিশু তুমি জন্ম নিও না আর...
এই নশ্বর পৃথিবীতে এসে লাভ নেই

নগর সভ্যতার এ যুগে গুলিবিদ্ধ দেহ নিয়ে কি দরকার তোমাকে আসার!!!

যেখানে তোমার কোমল দেহ নিয়ে জালিমেরা খেলে রক্তখেলা
সভ্য মানুষরূপী এজিদের এ রাজ্য তোমার জন্য নয় ।।

শিশু তুমি জন্ম নিও না আর । বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮১ বার পঠিত     ০ like!

বিকল্প অভিনব

লিখেছেন এম মিজান রহমান, ০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩২


দিন ছিলো বাধঁনহারা
আকাঁ বাঁকা ছুটে যাওয়ার
স্বপ্ন ছিল পাগলপারা
জীবনকে খুঁজে নেওয়ার....

একা ছিলাম
সঙ্গী পেলাম
আবার হলাম একা
সাংঘ দিলাম
পথ্য নিলাম
লভিছে সুখ রেখা ।।

জীবন নামের খেলাগৃহে
ব্রত অবিরত
ছায়ানটে শুষ্ক তনু
প্রাপ্তি কত শত-

এই তো সময় জেগে ওঠার
চক্ষু মেলে দুনিয়া দেখার
হাকিছেঁ সমুদ্দুর-
সবুজাভ প্রান্তরে অবিরাম মর্মরে
মুক্ত বাতায়নে দখিনা সমীরণে
যাত্রা বহুদূর ।।

অতীত স্মরিয়া
খামোখা মরিয়া
লাভ নাই আর লাভ নাই
বিকল্প খুঁজি
অভিনব
যাহা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮০ বার পঠিত     ০ like!

দিঠি-৪

লিখেছেন এম মিজান রহমান, ২৭ শে মে, ২০১৫ রাত ৮:১৩

দুপুরের রৌদ্রস্নাত মেঘলা আকাশ হেসেছিল সেদিন…

কপোলের ঘামে ছেয়ে গেছে তনু ।

প্রায়শঃ প্রতিচ্ছায়া দেখি তার
অনিমেষ । বিকেলের ঠানা-পোড়ান , বিকল্প দৃষ্টিস্নান কিংবা সৌন্দর্য বিলাসী আঁখিযুগলের তৃঞ্চার্ত চাহনি…

জৈষ্ট’র আম কাঠালের বনে ঘুরে বেড়ানোর ফাকে সে বলছিল, একবার ফিরে যেতে ।
অতঃপর গেলুম আমি ।

রোজনামচার কিস্সার মতো যা ঘটার তাই হলো ।
একটা কিছু তো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     ১ like!

দিঠি

লিখেছেন এম মিজান রহমান, ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:১৪

এই তো আর বেশি দূর নয়...

সামনে একটা ছোট্ট গাঙ
ছোট্ট একটি সাঁকো
অতঃপর মেঠোপথ ;
বটতলার ডানের রাস্তাদিয়ে মিনিট দুয়েক হেঁটে বামে একটি পুকুর...

পুষ্কুরিনীর পুবের বাড়িই চৈতালিদের বাড়ি ।।

চৈতালির পিচ্চি একটা ভাই আছে ; যেতে যেতে দেখবে জারুল তলায় খেলা করতেছে ও....

কপালে আলতো একটা টিপ দিয়ে অমল'কে বলিও, "তোর দাদা ভালো আছে.... "

আর... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     ১ like!

নিয়ম ভাঙ্গার খেলা

লিখেছেন এম মিজান রহমান, ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:২৯

নয় মাস কেটে গেলো
তবু একটি মিসকল এলো না....

এলো না এলোপাতারি একটা টেক্সট ম্যাসেজ
কিংবা রঙ্গিন খচিত ফটো ।।

বসন্ত এলো ;
কিন্তু আমার দ্বারে এলো না
বসন্তের কোকিল...

হৃদয়ের লেনা দেনা
একচিলতে আর হলো ...


জানি চৈত্র আসবে
খাঁ খাঁ করবে ঐ বিস্তীর্ন মাঠ
কিংবা মনুর জলে রৌদ্রের সাথে খেলা করবে চিক চিক শাদা বালি...

হয়ত এভাবেই কেটে যাবে
একটা বছর
একটা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     ০ like!

প্রাপ্তি

লিখেছেন এম মিজান রহমান, ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৯

এত বেশি কিছু চাইনি আমি
তবুও এ পাওয়া আমার ।

শ্যামবর্ণের খোলা মাঠের মাঝে
চিত্‍কার করতে গিয়েও
পাইনি প্রতিধ্বনি
সহাসে -
নিজেকে নিজের এক উপহাসে ।।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     ০ like!

To My Mother

লিখেছেন এম মিজান রহমান, ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯

You are my heart,
I find out my sky
In everytime
In a prime
I can't know whys
My life was start...

And you are my
Great open bell,
You are my life
And part and percel...

You makes for me
A wonderful garden
I see my world
I see you when.

I can't forget you
Your love and kindness
Thank you god
Thank you god
for... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     ০ like!

সুখপাখি সমীপেষু

লিখেছেন এম মিজান রহমান, ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

সুখপাখি তোর ডানায় চড়ে ভাসতে দে
জীবনটা মোর সাতরংয়ে সাজতে দে
দেব তোকে আলতো এঁকে বিনিময় ভালবাসার ভুবনে হবে মহা পরিচয় ।

সুখপাখি তোর খোল আখিঁ দেখ চেয়ে
তোর জন্য বসছি আমি ভাঙ্গা নেয়ে
এনে দেব রেশমি চুড়ি তোর হাতে
সুখ বিনিময় করবি রাঙ্গা প্রভাতে ।। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     ০ like!

ছমিরুদ্দীন খান

লিখেছেন এম মিজান রহমান, ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০

ছমিরুদ্দীন খান
লিখেন সুন্দর সুন্দর গান
অবহেলায় পড়ে আছেন
নেই তো তাহার মান ।

ভিনদেশে গেলে তাজা
হয়ে যেতেন সুরের রাজা
পেতেন যথেষ্ট সম্মান ।

ছমিরুদ্দীন খান
গ্রামে গঞ্জে যান
মঞ্চে মঞ্চে সুরের তরে
কয়েক কড়ি পান ।

ছমিরুদ্দীন খান
নেই যে তাহার দাম
সরলপথে চলেন তিনি
করেন না ডান বাম ।। বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     ০ like!

বেদনার বৈরি

লিখেছেন এম মিজান রহমান, ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৫

চারিদিকে হাহাকার
সুকরুণ চিত্‍কার
দিকে দিকে অবেলায়
একই শোনা যায় রে -

অসত্য বার বার
পশুত্বের কারবার
বেদনার বৈরিতে
পড়েছে শিকলটা পায় রে ।।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৮২৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ