এই তো আর বেশি দূর নয়...
সামনে একটা ছোট্ট গাঙ
ছোট্ট একটি সাঁকো
অতঃপর মেঠোপথ ;
বটতলার ডানের রাস্তাদিয়ে মিনিট দুয়েক হেঁটে বামে একটি পুকুর...
পুষ্কুরিনীর পুবের বাড়িই চৈতালিদের বাড়ি ।।
চৈতালির পিচ্চি একটা ভাই আছে ; যেতে যেতে দেখবে জারুল তলায় খেলা করতেছে ও....
কপালে আলতো একটা টিপ দিয়ে অমল'কে বলিও, "তোর দাদা ভালো আছে.... "
আর বলে দিও, সামনের মাসে বাড়িতে এলে তার জন্যে একটা টুপি আর একটা ভুঁতের বই আনবো ।।
অমলকে আরো বলে দিও,
আমার সখের টিয়া পাখিটাকে যেন একটু বাড়তি সযতনে রাখে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।









