মুজিব মানে বাংলাদেশ
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আকাশ বলে তারার কাছে
শুনেছে তার নাম
সাগর নদী ঊর্মিমালা
তাহার নিত্য শ্যাম।
ফুল পাখি আর তরুলতার
বন্ধু ছিলেন তিনি
বাংলাদেশের হৃদয় নামে
সবাই তাকে চিনি।
ভাবুক হয়ে আঁকতো বসে
মধুমতির তীর
যুদ্ধ যুদ্ধ খেলার ছলে
সাজতো মহাবীর।

গরিব দুঃখীর বন্ধু যিনি
তিনিই মোদের খোকা
লাল-সবুজের বৃত্তে তাহার
ছবি আছে আঁকা।
খোকা যখন মুজিব হলো
ভাবলো দেশের কথা
দেশ মাতৃকার করুণ ছবি
ব্যথার কথকতা।
ভিনদেশীদের ঘায়েল করে
এনে দিলেন দেশ
স্বাধীন বাংলা সোনার স্বদেশ
মুক্ত পরিবেশ।
তাহার রক্ত মিশে আছে
দেশের শ্যামল ঘাসে
পদ্মা-মেঘনা-যমুনা আর
সুরমার উচ্ছ্বাসে।
মুজিব ছিল মুজিব আছে
মুজিব সবিশেষ
মুজিব মানে লাল-সবুজের
স্বাধীন বাংলাদেশ।।।

সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন
২০২৫ সালের ডিসেম্বরের কথা। একদিন মিরপুরে গেলাম, যে স্কুলে পড়েছি সেটার কী অবস্থা দেখতে গেলাম। এখনো কয়েকজন শিক্ষক আমাকে চেনেন। পুরাতন জায়গা বলে একটা টানও ছিল। দীর্ঘ প্রায় ১৫...
...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!
বিস্তারিত মূল্যায়ন শেষে সে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে...
...বাকিটুকু পড়ুন





বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন...
...বাকিটুকু পড়ুন