somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশেষজ্ঞ = বিশেষ ভাবে অজ্ঞ । ভুল নাকি প্রতারনা ?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




তিন মাস আগের ঘটনা। ঢাকায় গিয়েছিলাম অফিসিয়াল কাজে। কাজের ফাকে একজন চর্ম বিশেষজ্ঞের এপয়েন্টমেন্ট নিলাম। তেমন কিছু নয়, হাতে সামান্য এলার্জি। জেলা শহরের সাধারন ডাক্তারের কাছেই গেলেই চলত। তবুও কি মনে করে বিশেষজ্ঞের শরনাপন্ন হলাম।

সময়মতো ডাক্তারের চেম্বারে হাজির হলাম। ডাক্তার বাবু যেই-সেই ডাক্তার নয়। ঢাকার একটি মেডিক্যাল কলেজের চর্ম বিভাগের প্রধান। সালাম দিয়ে রোগীর চেয়ারে বসলাম। ডাক্তার বাবু (প্রফেসারদেরকে বাবু বলা যায় কি?) ভ্রু কুচকে আমার এলার্জি দেখলেন। তারপর একগাদা টেস্ট দিলেন। জিজ্ঞেস করলাম, অসুখটা কি? বললেন, টেস্টের রিপোর্ট দেখে নিশ্চিত হবেন। আমি বললাম, খারাপ কিছু কি? ডাক্তার বাবু কিছু বললেন না। তবে তার ভাব ভঙ্গিতে খারাপ কিছুই মনে হলো। দেরি না করে দ্রুত টেস্টগুলো করতে দিলাম।

ভেবেছিলাম সন্ধায় ডাক্তার দেখিয়ে রাতের বাসে ঢাকা ছাড়ব। কর্মস্থলে স্ত্রী ও ছোট বাচ্চা রেখে এসেছি। অফিসেও অনেক কাজ । তাছাড়া ঢাকা শহর আমার মোটেও ভাল লাগে না। মানুষ বসবাসের অযোগ্য একটি শহর। কিন্তু এখন দেখছি বাধ্য হয়ে আরো দুইএক দিন ঢাকায় থাকতে হবে।

পরের দিনেই টেস্টের রিপোর্ট হাতে পেলাম। সকল রিপোর্ট স্বাভাবিক। শুধু ব্লাডে কলেস্টেরলের পরিমান সামান্য বেশি। ডাক্তার রিপোর্ট দেখলেন। তারপর একগাদা ঔষধ লিখে দিলেন। প্রায় সাড়ে তিনহাজার টাকার ঔষধ কিনলাম। একটি বিদেশি মলমের দামই দুহাজার টাকা।
কর্মস্থলে ফিরে মাস দু-এক ডাক্তারের ঔষধ ব্যবহার করলাম। ফলাফল শুন্য। দুই মাসে হাতের এলার্জি সামান্য বেড়ে গেছে। ঢাকায় যাওয়ার সময় করতে পারছিলাম না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্থানীয় একজন এমবিবিএস ডাক্তার দেখালাম। সরকারী হাসপাতালের ডাক্তার। আমার ব্যক্তিগত পরিচিত তাই ভিজিট রাখলেন না। তিনি আমাকে একটি মলম ব্যবহার করতে বললেন। দাম তেমন বেশি নয়, মাত্র পঞ্চাশ টাকা। মলম ব্যবহারের ৪/৫ দিনেই ইম্প্রুভমেন্ট লক্ষ্য করলাম। দুই সপ্তাহের মধ্যে এলার্জি সম্পূর্ণ ভাল হয়ে গেল।
আর কিছু বলার নেই, আমার গল্প এখানেই শেষ। আপনাদের কিছু বলার আছে কি?



৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×