somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

NID কার্ড সংশোধনী বিড়ম্বনা!

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

SMS বার্তা মারফত নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশ মোতাবেক এক ভদ্রলোক তার স্ত্রীর NID কার্ড সংশোধন কল্পে প্রথমে শেরেবাংলা নগরে ইসলামি ফাউন্ডে্সন ভবনে গিয়ে জানতে পারেন যে, NID কার্ড সংশোধন সঙ্ক্রান্ত সব কাজ জেলা নির্বাচন অফিসে ন্যাস্ত করা হয়েছে । তদানুযায়ী জেলা নির্বাচন অফিসে গিয়ে জানতে পারেন যে, কাজ সহজ ও সুবিধার জন্য থানা নির্বাচন অফিস ( ঢাকা উত্তর সিটি কর্পোরেশন , ১৫ নং ওয়ার্ড ) ক্যান্টনমেন্ট কচুখেত বাজার সংলগ্ন এলাকায় স্থানান্তর করা হয়েছে । সেখানে গিয়ে ভদ্রলোক সংশোধনীর জন্য নির্ধারিত কর্ম টেবিলে সংশোধনী বিষয় কি করনীয় জানতে চান এবং বলেন যে ভুল বশত NID কার্ডে SSC পাশের তথ্য লিপিবদ্ধ করা হয়েছে সেই মর্মে ভুল সংশোধন করা দরকার। কর্মকর্তা জানান যে , এটা সংশোধন সম্ভব নয়। ভদ্রলোক প্রশ্ন করলেন ---ভুল বানান / নাম /জন্ম তারিখ / ইত্যাদি সংশোধন সহ আরও অনেক তথ্য ভুল ভাবে নথিবদ্ধ থাকতে পারে । সে কারনেই সংশোধনী দরকার । আর সে লক্ষেই নির্বাচন কমিশন কর্তৃপক্ষ সংশোধনীর সুযোগ দিয়েই দিন তারিখ নির্ধারণ করে বিভিন্ন মাধ্যমে ঘোষণা দিয়েছেন । সুতরাং আমার স্ত্রীর NID কার্ড সংশোধন কল্পে কি করনীয় বলে দিন । সেই মর্মে কম্পুটারম্যান জানালেন , একজন নোটারী পাবলিক উকিল দ্বারা হলফনামা আনলেই সংশোধন করে দেওয়া যাবে । তদানুযায়ী হলফনামা নিয়ে থানা নির্বাচন কমিশন অফিসে সংশ্লিষ্ট কর্ম টেবিলে জমা দিলে জানালেন --- থানা নির্বাচন কমিশন কর্মকর্তার সাথে বলে OK করে আনেন । কর্মকর্তার কাছে গিয়ে সব কথা খুলে বলার পর তিনি জানান যে এটা সংশোধন হবে না । কারন NID কার্ডধারী ইচ্ছা করেই ভুল তথ্য দিয়েই সেই সময় কার্ডটি তৈয়ার করিয়েছেন । উল্লেখ থাকে যে , প্রথম যখন নির্বাচন কমিশন কর্তৃক NID কার্ড তৈরি করেছেন সে সময় স্থানীয় অদক্ষ মাঠ কর্মী দ্বারা তথ্য সংগ্রহ করা হয়েছিল ।আমার জানামতে এ ধরনের অনেকেরই NID কার্ডে নানান তথ্য ভুলভাবে লিপিবদ্ধ এবং নথিভুক্ত করা হয়েছিল । ঠিক তখনই অনেকে ( পরবর্তীতে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে সেই সব ধারনা না থাকায়) সংশোধন করার জন্য তৎপর হন নাই ।অগত্যা নিরুপায় হয়েই আংশিক সত্য /আংশিক ভুল কার্ড গ্রহণ করতে বাধ্য হয়েছেন । ভদ্রলোকের স্ত্রীর ক্ষেত্রে যেটি হয়েছিল তা হল --- প্রথম NID কার্ড তৈরি করার সময় মহিলাকে প্রশ্ন করা হয়েছিল “ আপনি কোন পর্যন্ত লেখাপডা করেছেন ?” উত্তরে বলেছেন--- SSC পর্যন্ত ।তর্কের খাতিরে বলা যায় মৌখিক ভাবে SSC বললে পাস বা ফেল উভয়ই বুঝায় কিন্তু লিখিত ভাবে SSC বললে শুধু মাত্র পাসই বুঝায় । এক্ষেত্রে মহিলা মনে করেন নাই যে, SSC বললে মাঠ কর্মী SSC পাশ বিবেচনা করে NID কার্ডের নথিতে SSC পাস উল্লেখ করবেন ।একেত মহিলা তাছাড়া কথার মারপ্যাঁচ তখন কোন মানুষের মনে আসেনি । NID কার্ড দিয়ে ভোট দেয়ার কাজে আসবে আর শুধু মাত্র নাগরিকত্ব পরিচয় দেয়া যাবে । এই ধারনা তখন বেশিরভাগ মানুষের মনে ছিল । NID কার্ডের এত রকম ব্যবহার কিংবা এত রকম সেবা পাওয়া যাবে তা তখন কারো জানা থাকার কথা নয় ।কর্মকর্তার মনগড়া (?) ভাবনায় মহিলাকে মিথ্যা তথ্য দানকারী আখ্যা নিয়ে ফিরে আসতে হল ।সাধারণ মানুষ কখনও কথার মারপ্যাঁচ মাথায় রাখে না । আর মহিলাই বা কি এমন ব্যক্তিত্ব যে তিনি এই কুটিল পথ বেছে নিয়ে ভবিষ্যতে কাজে লাগাবেন । তর্কের খাতিরে ধরে নেয়া হল যে , তিনি ভুল তথ্য দিয়েছেন, তাহলে হলফনামার কথাই বা বলা হল কেন ? আসলে যেকোনো ভুলের জন্যই তো সংশোধনীর প্রয়োজন । আর সেলক্ষেই তো ইলেকশন কমিশন প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে সংশোধনীর নির্দেশ দিয়ে SMS মারফত প্রচার করে জানিয়েছেন ।

এখন সকল বিবেকবান মানুষের কাছে প্রশ্ন এই ভুলের মাশুল ভুক্তভুগিরা কি ভাবে দেবে বা এর কি বা সমাধান, না এর কোন সমাধান নেই । জনগণ বুঝে / না বুঝে ছলচাতুরীর আশ্রয় নিতে পারে কিন্তু সরকার তো তা পারে না । উক্ত কর্মকর্তার ভাষ্য কি পাঠকদের কাছে ছলচাতুরী (?) / কিংবা নেহাত খোঁড়া যুক্তিঅথবা স্বেচ্ছাচারী মন্তব্য নয় কি ? জনগণ তো সমাধান চায় । সমাধানের জন্য জনগণের কোন ক্ষমতা নেই । কর্তৃপক্ষের কাছে সকল উপায় আছে । তাই বিষয়টির আশু সমাধান কল্পে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি । পাঠকবৃন্দ, আমার লেখায় যুক্তির অভাব বা ভ্রম থাকলে পরামর্শ কিংবা মন্তব্য আশা করছি ।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×