মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান তাঁর বর্নাঢ্য জীবন সম্পন্ন করে আমাদের কাছ থেকে চির বিদায় নিয়েছেন। তাঁর বিদায় কালে এ জাতি তাকে যে সম্মান দেখিয়েছে, সকল রাজনৈতিক দল, বিশেষ করে সামরিক বাহীনি যে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেছে তা অভাবনীয়। এজন্য সকল দল, সংগঠন বিশেষ করে সামরিক বাহীনিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এ প্রদর্শন ইতিহাস হয়ে থাকবে। কোন কোন মতে রাষ্ট্রপতি মানেই রাষ্ট্র।তাই রাষ্ট্রপতিকে সম্মান করা রাষ্ট্রকে সম্মান করা। আজকের এত মানুষের উপস্থিতি, এত মানুষের চোখের জল প্রমান করে ভালো মানুষের কত মুল্যায়ন, সততার কত দাম। একটি সৎ, নিষ্ঠাবান ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকে মানুষ কত ভালোবাসে। আরও প্রমান করে আদর্শবান মানুষের কত চাহিদা। মহান রাব্বুল আলামীন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানকে বেহেশ্ত নসিব করুন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান জাতির জনক বঙ্গবন্ধুকে সবসময় রাজনৈতিক আদর্শ মেনে এসেছেন। তাঁর রাজনীতির বড় একটা সময় কেটেছে বঙ্গবন্ধুর সঙ্গে। ৭৫’ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ঘাতকরা বঙ্গবন্ধুকে বিদায় কালীন প্রাপ্য সম্মানটুকু দেয়নি। কিন্তু আজ বঙ্গবন্ধুর স্নেহধন্য ও তাঁর আদর্শকে মেনে চলা রাষ্ট্রপতি জিল্লুর রহমান যে সম্মান নিয়ে গেলেন তা যেন বঙ্গবন্ধুকেই সম্মান করা হল। যেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান এ জাতির কাছ থেকে শুভেচ্ছা বয়ে নিয়ে গেলেন বঙ্গবন্ধুর কাছে। এবং বঙ্গবন্ধুসহ সেদিন চলে যাওয়া সকলকে এই শুভেচ্ছা পৌছে দিবেন। সঙ্গে তিনি তাঁর কর্মের স্বীকৃতি নিয়ে গেলেন। বড় অসময়ে চলে গেলেন। যার থেকে শেখার ও জানার অনেক বাকী ছিল। বিদায়কালে শ্রদ্ধাঞ্জলি হিসাবে কবিগুরুর গান দ্বারা সোপর্দ করে বলিঃ “চরণও ধরিতে দিয়ো গো আমারে, নিয়ো না, নিয়ো না সরায়ে……”
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।