somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলোমেলো- ১৩

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক ছোটবেলা থেকেই গল্পের বই পড়ার দারুন নেশা ছিল আমার। শুরুটা ছিল যদিও কমিকস পড়ার ভেতর দিয়ে। আব্বা একসাথে অনেক বই কিনে দিতো। আমাকে সাথে করে নিয়ে যেত নিউ মার্কেট এ আর নিয়ে ছেড়ে দিতো বইয়ের দোকানের সামনে। আমি আমার ইচ্ছে মত ঘুরে ঘুরে বই কিনতাম। আব্বা কখনো বিরক্ত হত না। সবসময় বই কিনতে উৎসাহ যোগাত। সেই যে চাচা চৌধুরী,বিল্লু,পিঙ্কি,রমন,হি-ম্যান,টিনটিন আরও কত কি। উফফ!! কি সেই দিন ছিল। আম্মার বকা খাওয়ার ভয়ে খাটের নিচে লুকিয়েও বই পড়েছি। সবাই যখন টিভি দেখত আমি বসে গল্পের বই পড়তাম। আম্মা বিরক্ত হয়ে বলতো সব বই যদি একদিনেই শেষ করো তাহলে আর বই কিনে আনার দরকার কি। দোকানে বসেই পড়ে শেষ করে আসবা।

একবার আব্বার সাথে জামালপুর যাচ্ছিলাম। ট্রেনে যাবার জন্য কমলাপুর স্টেশন এ গেলাম। ওখানে একটা বইয়ের দোকান ছিল। আব্বা দেখল আমি খুব আগ্রহ নিয়ে ওই দোকানের দিকে তাকিয়ে আছি। দেখে আব্বা সেখান থেকে একটা ফেয়ারি টেলস এর বই কিনে দিলো। ওমা!!বইটা দেখে কি যে আনন্দ হয়েছিলো তখন বোঝাতে পারবো না। মনে আছে, পুরোটা রাস্তা আমি ওই বই পড়তে পড়তে গিয়েছিলাম। যক্ষের ধনের মত আগলে রেখেছিলাম বইটা। এখনো সযত্নে রাখা আছে আব্বার দেয়া সেই বই।
এর পরে আরও অনেক বই কিনেছি। কেউ যখন জন্মদিনে বা অন্য কোন সময় বই উপহার দিতো কি যে আনন্দ লাগতো। ছোটবেলা থেকে যখন ই বইমেলা হত আব্বা আমাকে আর আমার বোনকে নিয়ে বইমেলায় যেতো। বইমেলায় যাওয়া নিয়ে কখনো আলসেমি লাগতো না। এখনো লাগে না। বইমেলায় যাবার জন্য আমি সারা বছর অপেক্ষায় থাকি। যতবার যেতাম হুমায়ূন আহমেদের বই সবসময় থাকতো। ছোটবেলায় পড়া একী কাণ্ড, বোতল ভূত, কানি ডাইনী, পিপলি বেগম ছিল অনেক পছন্দের বই। এর মাঝে পিপলি বেগম পড়ে তো পিপীলিকা হবার অনেক শখ জেগেছিল। কি যে অবস্থা আমার!!!

বড় হবার সাথে সাথে বইয়ের পছন্দেও পরিবর্তন আসতে থাকে। তখন রহস্য গল্প, গোয়েন্দা গল্প, হরর গল্পের প্রতি ঝোঁক বাড়তে থাকে। আব্বাতো প্রতি মাসে কিশোর পত্রিকা, রহস্য পত্রিকা রেখে দিত। তখন বইমেলায় গেলেই সেবা প্রকাশনীর স্টল এ গিয়ে ঘুরঘুর করতাম। বইমেলায় যাবার নাম শুনলে আর আলসেমি থাকতো না।মানুষ বইমেলায় না গিয়ে বাণিজ্য মেলায় যায় আর আমি গত ৬ বছর ধরে বাণিজ্য মেলার আশেপাশেও যাই নি। শুধু বইমেলায় গিয়েছি প্রতিবছর। একবার না,অনেক সময় কয়েকবার।
এখন বইমেলায় গেলেও সেই আগের মতোই লাগে। ইচ্ছে করে আমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে মেলার সব বই কিনে ফেলতাম। ঘরে নিয়ে রেখে দিতাম আর পড়তাম। মানুষের মন খারাপের সময় সবচাইতে ভালো বন্ধু হল বই। একটা ভালো বই একটা ভালো বন্ধুর চেয়ে কম নয়।

আমার যখন খুব মন খারাপ থাকতো তখন হুমায়ূন আহমেদের একটা বই নিয়ে বসতাম। একবার শুরু করলে শেষ না করে উঠতে ইচ্ছে করতো না। বই পড়তে পড়তে কখন যে মন খারাপ ভালো হয়ে যেতো বুঝতেই পারতাম না। এইবার তিনি নেই, তাঁর জায়গা অন্য কেউ নিতে পারবে না।
এ বছর এখনো বইমেলায় যেতে পারিনি। খুব ইচ্ছে করছে যেতে। ভেবেছিলাম এবার আমার স্বামীর সাথেই যাবো। যেহেতু সে এখন যেতে পারছে না, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও তাকে ছাড়া যাচ্ছি না। যদি যাই তবে তাকে নিয়েই যাবো। বই মেলা আমার প্রাণের মেলা, ভালোলাগার জায়গা।আর ভালোলাগার জায়গা সবসময়ই কাছে টানে।

আর মাত্র কিছুদিন পরেই আমাকে আমার বাবা-মার বাড়ি ছেড়ে নতুন এক সংসারে প্রবেশ করতে হবে।কেমন যেন ভয় লাগছে। পারবো তো সব ঠিকমতো সামলাতে, সবার মন জয় করতে??কেমন হবে আমার নতুন দুনিয়া। হাজারো প্রশ্ন জাগে মনের ভেতর। আমার স্বামী অনেক ভালো একজন মানুষ, অনেক সুন্দর মনের একজন মানুষ। আমাকে সে বুঝবে, এবং নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে পূর্ণ সহযোগিতা করবে এটা জানি এবং যখন ভাবি ভয়টা কেটে যায়।

মেয়েদের জীবনটা আসলেই অনেক অদ্ভুত। নিজের চিরচেনা পরিবেশ, নিজের আপনজনদের ছেড়ে নতুন এক দুনিয়া সাজাতে হয়। যখন যে পরিবেশে যায়, সেই পরিবেশের সাথে মিশে যেতে হয়।নতুন জীবনের শুরুর আগে সবার দোয়া কামনা করছি। সবাই দোয়া করবেন যাতে আমার নতুন চলার পথ সুন্দর ও সহজ হয়।ভালোলাগার অনুভূতি নিয়েই যেন থাকতে পারি সারাজীবন।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×