somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুরু হল পুষ্পাবলী বাই-এর গল্প-১

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবার গল্প বলাতেই চলে যাই। অনেক ভেবে চিন্তে ঠিক করলাম-পুষ্পাবলী বাই-এর গল্প বলব। পুষ্পাবলী বাই। এখন আর বেচে নেই। সবার আগে দুহাত কপালে ঠেকিয়ে তাকে জানাই নমস্কার;সালাম;আদাব। তার জীবনের গল্প দ্রৌপদীর সেই অনিশেষ শাড়ির মত। যতই আমি বলব-তার শেষ আমি করতে পারব না। এমন একজন মহত্তম মানুষের জীবনকথা তুলে ধরার জন্য আদৌ আমি যোগ্য কিনা, সে নিয়ে আমার গভীরভাবে সংশয় আছে। সেজন্যে সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমার জন্য সুবিধের হল এই মহতীর কোন উত্তরসূরী নেই। তার কেউ নেই। আমি যাই লিখি না কেন-তিনি বা তার হয়ে কেউ প্রতিবাদ করতে পারছে না। আরেকটা সুবিধার হল মানুষটা যখন জীবীত ছিলেন-বেচে ছিলেন-এই সমাজ,এই সংসার এই রাষ্ট্র, এই সব সরকার-নেতানেত্রীবৃন্দ তাকে বিশেষ কোন সম্মান করেন নি। কেউ তাকে প্রাপ্য সম্মানটুকু দেয় নি। তাই রাষ্ট্র-সমাজ বা সরকার কোনরকম আপত্তি করবে না-যদি আমি তাকে নিয়ে কোনরকম তথ্য বিকৃতি ঘটাই।মানবসাগর তীরে আমার দেখাশোনা অভিজ্ঞতা অনেকটা পিপিলিকার মত-যে পিপিলিকাটি একটি কলসীর পেটের ওপর বসে ভাবছে এটিই বুঝি মহাবিশ্ব। সেই স্বল্প চিনপরিচয়ে যে দুয়েকটি মহৎ মানুষের সান্নিধ্যে আমি এসেছি-তাদের মধ্যে পুষ্পাবলী বাইকে রাখতে হবে সবার ওপরে।
পুষ্পাবলী বাইজি ছিলেন। ছিলেন নত্তক। ছিলেন ছিনেল-নাচনেওয়ালী। তার সঙ্গে যখন আমার পরিচয় তখন তিনি অস্তাচলে সিজদা দিচ্ছিলেন। নব্বইর দশকে তখন আমি ঢাকার দৈনিক কাগজে সংবাদকর্মী হিসেবে কাজ করি। এতই অল্প বেতন তা দিয়ে মেস-ঘরের ভাড়াও শোধ হয় না। দশ-বিশটা বাড়তি টাকার জন্য খুব হাপিত্যেস করি। সাপ্তাহিক কাগজগুলোতে ঘুরে চটি খুইয়ে ফেলছি। যদি একটি বাড়তি কাজ পাওয়া যায়। যদি একটু বাড়তি আয়। শুনতে খারাপ শোনাবে কিনা জানি না- আমি সেই অক্ষম স্বামী- যে আজও তার বউকে নিজের আয়ে একটি গয়না গড়িয়ে দিতে পারি নি। এই অক্ষমতা ঢাকতে সারাক্ষণ বউয়ের তোয়াজবাজি করি-গয়না ছাড়াই তুমি অকৃত্রিম সুন্দর। গয়নায় মেয়েদের বড় ন্যাকা লাগে। আমার পরম ভাগ্য- আমার এই তেল তোয়াজে আজও বউয়ের উদার মন চিড়ের মত আর্দ্র হয়ে আছে।
পুষ্পাবলী বাই এর গল্প বলব আমি। তীব্র ভয়ংকর অদম্য আকর্ষণময় তার জীবনের গল্প। এই গল্পর পাশপাশি আমি আমার বর্নহীন-নিরস-দরিদ্র জীবনের গল্পও বলব। পুষ্পাবলীর গল্প শুনতে হলে এক ভিখারী-বৃত্তিকামী অসফল মানুষের গল্পও যে শুনতে হবে আপনাদের।
হ্যা, আমার জীবনের সেই রঙহীন সময়ে পুষ্পাবলীর সঙ্গে আমার পরিচয়।
অঅমি তার কাছে গিয়েছিলাম পত্রিকায়ওই ওই অনালোকিত অনালোচিত মানুষটিকে নিয়ে একটি লেখা লিখে দু পয়সা মুফতে আয় করব বলে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×