আজ আকাশ কাদছে অবিরত
হৃদয়ে যেন তার গভীর ক্ষত,
মনে মনে শুধাইলাম-ও আকাশ
তুমি কি তবে আমারই মত ।।
জিগাইলাম কিসের ব্যথা তোমার মনে
যার জন্য এ ক্রন্দন ক্ষণে-ক্ষণে,
সে বলিল--হায়রে পাগলা
দেখা যে হয় নাই আজ বন্ধুর সনে ।।
বলিলাম-আকাশ থাকবে তারায় ঝলমল
তবে কেন অশ্রু আজ ঝরে টলমল,
সে বলিল--ওরে অবুঝ
বন্ধু ছাড়া কি আর হবে বল ।।
কহিলাম-শরতের আকাশ থাকবে সাদা-মেঘে ঢেকে
তবে কেন আজি ঘনঘটা নীল-আকাশ মেখে,
সে বলিল--ওরে বোকা
বন্ধু যে ফিরায়েছে মুখ আমায় দেখে ।।
বলিলাম আমি
দুঃখ করো না তুমি,
তোমার বন্ধু তোমারই হবে
তুমি ........ হবে যবে ।।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১০ রাত ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


