somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমিই এই জগতের একমাত্র আমার মত......

আমার পরিসংখ্যান

মৃন্ময় অবয়ব
quote icon
নিজের চড়কায় তেল দেই
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

হিংসা

লিখেছেন মৃন্ময় অবয়ব, ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৪

সুযোগ পেলেই দস্যি বাতাস তোমার চুলে আঙুল বুলিয়ে পালিয়ে যায়। অথচ আমাকে স্পর্শ করতে দাওনি একবারও। আজকাল বাতাসকে খুব হিংসা করি।
আমি তোমার পথচলার সঙ্গী হতে চেয়েছি। কিন্তু তুমি বেছে নিলে ঐ বিশ্রী ছায়াটাকে! ও কি আমার চেয়েও ভাল সঙ্গী? তোমার ঐ কালো ছায়ার প্রতি ভীষণ হিংসা হয়।
আমার দৃষ্টি থেকে পালাতে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৮৮ বার পঠিত     like!

আঁধারের খোঁজে

লিখেছেন মৃন্ময় অবয়ব, ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৬

পৃথিবীর সব আলো উপভোগ করো তোমার মত করে। ইচ্ছেমত জোসনা মাখো। চাঁদের মাঝে যার চেহারা খুশি কল্পনা করো। আপত্তি নেই। চোখ ধাঁধাঁনো আলোর প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমাকে শুধু তোমার অন্ধকারের ভাগ দিও। এই অমাবস্যায় তোমার পাশে একটুখানি জায়গা দিও। তোমার সাথে হারিয়ে যেতে চাই অন্তহীন অন্ধকার পথে। যেখানে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

আমি, রবীন্দ্রনাথ এবং হুমায়ূন আহমেদ.....শ্রাবণের শেষ ধারাতে

লিখেছেন মৃন্ময় অবয়ব, ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪০

রবীন্দ্রনাথ কি বৃষ্টি পছন্দ করতেন?
জানি না।
ভদ্রলোক 'আষাঢ়' কবিতায় বলেছিলেন,
"নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে
ওরে আজ তোরা যাস নে ঘরের বাহিরে।"
.
আজ্ঞে ভানুসিংহ, ঘরের ভেতর কী করবো শুনি?
আমারও ঘরের ভিতর থাকতে ইচ্ছে করে।
বৃষ্টিভেজা বিষন্ন জানালা আটকে দিয়ে আবছা আলোয় একটা উষ্ণতাকামী মুখ দেখতে ইচ্ছে করে।
কিন্ত আকর্ষণ করার মত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     like!

পিছুডাক

লিখেছেন মৃন্ময় অবয়ব, ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

আমি যাচ্ছি।
আমাকে থামাও।
উৎসুক কানদুৃটো বাতাসে পিছুডাকের শিকল খুঁজছে।
নাহ। পিছুডাক কোনো শিকল নয়; বরং মন্ত্র।
কত সহজে অভিমান লণ্ডভণ্ড করে!
দ্রুতগামী পা দুটোকে অকেজো করে দেয়।
তবে দ্বিধা কেন?
পণ্ড করো বিয়োগের আয়োজন।
আমাকে ফেরাও।
তাড়াতাড়ি আটকাও।
দেরী হতে খুব বেশী দেরী নেই আর। বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

সাধ জাগে অভিমানের

লিখেছেন মৃন্ময় অবয়ব, ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৯

প্রচন্ড অভিমান নিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করে (সিরিয়াসলি)। কিন্তু সাহসে কুলায় না। ভয় হয়। কেউ আমার অভিমানের দাম দেবে তো? অভিমান ভাঙ্গাতে কেউ কি আমাকে খুঁজতে বের হবে নিরুদ্দেশের পানে?
.
এসব প্রশ্নের উত্তর আমার কাছেই... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     like!

ঘুমন্ত

লিখেছেন মৃন্ময় অবয়ব, ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২০

রাজপথগুলো পাশ ফিরে শোয়।
হাই তুলতে তুলতে আমি আবারও ঘুমিয়ে পড়ি।
আজন্ম ঘুমন্ত জাতি জেগে থাকার ভান করে।
ঘুমের ঘোরে এপাশ ওপাশ করতে থাকে আমার দেশ।
আমার মাতৃভূমি।
শেষবারের মত জেগে উঠেছিলাম একাত্তরে।
তোমার ডাক শুনে ঘুম ভেঙ্গেছিল রাজপথের।
দুঃস্বপ্ন থেকে মুক্তির নেশায় জাগ্রত ছিল আমার জন্মভূমি।
কিন্তু....কিন্তু সবাই আবার ঘুমিয়ে পড়েছে।
ঘুম ভাঙ্গানোর মানুষটাই তো আজ গভীর ঘুমে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৮১৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ