রাজপথগুলো পাশ ফিরে শোয়।
হাই তুলতে তুলতে আমি আবারও ঘুমিয়ে পড়ি।
আজন্ম ঘুমন্ত জাতি জেগে থাকার ভান করে।
ঘুমের ঘোরে এপাশ ওপাশ করতে থাকে আমার দেশ।
আমার মাতৃভূমি।
শেষবারের মত জেগে উঠেছিলাম একাত্তরে।
তোমার ডাক শুনে ঘুম ভেঙ্গেছিল রাজপথের।
দুঃস্বপ্ন থেকে মুক্তির নেশায় জাগ্রত ছিল আমার জন্মভূমি।
কিন্তু....কিন্তু সবাই আবার ঘুমিয়ে পড়েছে।
ঘুম ভাঙ্গানোর মানুষটাই তো আজ গভীর ঘুমে আচ্ছন্ন।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



