রবীন্দ্রনাথ কি বৃষ্টি পছন্দ করতেন?
জানি না।
ভদ্রলোক 'আষাঢ়' কবিতায় বলেছিলেন,
"নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে
ওরে আজ তোরা যাস নে ঘরের বাহিরে।"
.
আজ্ঞে ভানুসিংহ, ঘরের ভেতর কী করবো শুনি?
আমারও ঘরের ভিতর থাকতে ইচ্ছে করে।
বৃষ্টিভেজা বিষন্ন জানালা আটকে দিয়ে আবছা আলোয় একটা উষ্ণতাকামী মুখ দেখতে ইচ্ছে করে।
কিন্ত আকর্ষণ করার মত কিছু/কেউ আমার ঘরের ভেতর নেই।
.
অ্যানিওয়ে মি. রবীন্দ্রনাথ, আপনি ঘরের ভেতরে শুয়ে শুয়ে উষ্ণতা বিনিময় করুন। আমি বরং যাই।
বৃষ্টিতে ভিজতে ভিজতে হুমায়ূনী ভঙ্গিতে গান গাই,
"এসো হাত ধরো, চলো ভিজি আজ বৃষ্টিতে।"
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



