এই বন্ধের বাজারে বাসে বেশ ভিড় হয়েছে, শিলিগুড়ি শহরের উপকণ্ঠে ভারতীয় সেনা বাহিনীর ব্যারাক, শেষ বিকেলে তাদের মারচিং চলছে, এখানে সেনাবাহিনির ছোট এয়ারপোর্ট আছে, সেখানে বেশ কটা টু সিটার প্লেন ও দেখা হল বাসে বসে, ব্যারাক পেরোতেই মহানন্দা স্যাঞ্চুয়ারি শুরু হল, জংগলের বুক চিরে হাইওয়ে, তার অপর দিয়ে বাস ছুটে চলেছে, রাস্তার দু পাশে উঁচু করে তারের বেড়া দেওয়া, বাস থেকে সোজা তাকালে মনে হয় রাস্তা টা গিয়ে সামনের পাহাড়ে ধাক্কা মারবে। দুরে সবুজ পাহাড়ের শ্রেণী, তার ফাঁকে ফাঁকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। সেবক রেল ব্রিজ পেরিয়ে আমরা হিমালয়ের তরাই অঞ্চলে প্রবেশ করলাম, সেবক ব্রিজের আগেই তিস্তা নদীর সাথে দেখা হয়ে গেল, তিস্তা নদী আমাদের ডান দিকে, ইতিমধ্যে সূর্য অস্ত গেছে, চাঁদের দেখা না পেলেও কোজাগরীর আগের রাতের জছনায় তিস্তার খাত, কাছে দূরের পাহাড় গুলো কে ভালই দেখা যাচ্ছে।মাঝে মাঝে পাহাড়ের গায়ে টিমটিমে হলদে আলোর মালা, অগুলা পাহাড়ি বস্তির আলো, একে সন্ধ্যে বেলা তার অপর হরতাল চলছে, চারপাশ থমথমে, জানিনা আমাদের কপালে কি আছে, লোহাপুল পেরোতেই তিস্তা আমাদের বাম দিকে চলে এল, নদীর পাড় ধরে বাস এগোতে লাগল। নদীর ওপারে সিকিম। ঘড়িতে তখন ৭ বেজে গেছে, গ্যাংটকে পৌঁছে হোটেল পাব কিনা সে চিন্তা করছি, এই আলো আধারি বন জংগলের মধ্য দিয়ে আরও কতক্ষণ যেতে হবে সেই নিয়ে চিন্তা করছি, অন্য সময় হয়ত ভাল লাগত, কিন্তু প্রায় ২৪ ঘণ্টা করে আমারা বাসে করে ঘুরছি, শরীর ও বিশ্রাম চাইছে। মেল্লির কাছে চেকপোস্ট পেরিয়ে সিকিমে প্রবেশ করলাম, একটু এগোতেই রংপো , এই রাস্তায় সিকিমের প্রথম শহর, দূর থেকে তার ঝলমলে চেহারা দেখে আমরা অবাক হয়ে গেলাম, এ কোন দেশে এলাম, চারপাশ পরিষ্কার রাস্তায় এত টুকু ময়লা নেই, চকচকে রাস্তা, সাজান দোকান পাট, এখানে বাস ১৫ মিনিট দাঁড়াবে, চা টিফিন খাওয়ার বিরতি, এর মধ্যে সিকিম পুলিশ এসে একপ্রস্থ চেকিং করল। চা , মোমো , পকরা দিয়ে সান্ধ্যকালীন জলখাবার সারলাম। সিকিমে মদ খুব সস্তা, রংপোতে পর পর অনেক গুলো মদের দোকান দেখলাম, অধিকাংশ ব্র্যান্ড ই অচেনা, ইচ্ছা থাকলেও কেনা হল না। ঠিক টাইমে বাস ছাড়ল.......আগের পর্ব ..সিকিমের উত্তর দিকে—পর্ব ২ ( কোলকাতা থেকে শিলিগুড়ি)
সিকিমের উত্তর দিকে—পর্ব ৩ ( শিলিগুড়ি থেকে গ্যাংটক -১)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৬
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
ইলিয়াস কাঞ্চন

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"
শিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন
সী পার্ল এবং চারপাশ

খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন
ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।