somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ আমার শক্তি, ব্লগিং আমার প্রেরনা

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ এবং ব্লগিং নিয়ে বেশ কয়েকদিন আলোচনা এবং সমালচনার ঝড় বইছে দেশজুড়ে। অনেক সময়ে অনেক মিডিয়া এবং রাজনৈতিক দায়িত্বশীল ব্যক্তিবর্গও এই ব্লগ এবং ব্লগারদের দায়ি করছেন পুরো দেশে অস্থিরতা এবং সহিংসতার জন্য। আত্মপক্ষ সর্মথন এর খাতিরে উভয় পক্ষই একে অপরের দোষ খুঁজছেন এবং সেগুলিকে জায়েজ বানানোর অব্যার্থ চেষ্টা করছেন।

প্রায় ৫ বছরের বেশী সময় ধরে আমি ব্লগের সাথে জড়িত। ৫ বছর আগেও আমি জানতাম ব্লগ কি। পেশায় কম্পিউটার প্রকৌশলী হওয়ায় শুধু জানতাম যে ব্লগ কি, কিন্তু ৫বছর আগে যখন সামুতে জয়েন করলাম এবং মাঝে মাঝে ব্লগগুলি পড়া শুরু করলাম তখন সেই জানা বিষয়গুলি বোঝা শুরু করলাম এবং এক সময় অনুভব করতে শুরু করলাম। ধীরে ধীরে সময় গড়ায় আর আমার ভাললাগা বাড়তে থাকে। আমি সময়ের সাথে তাল মিলিয়ে বড় হতে লাগলাম সাথে সাথে বড় হতে থাকল আমার ভেতরে জন্ম নেওয়া একজন ব্লগার।

একজন মানুষ যখনই কোন কিছুর প্রতি অমোঘ টান অনুভব করে, তখন এটা সুনিশ্চত যে তার ভেতরে অনেক সুন্দরের সন্নিবেশ ঘটেছে। সেই সুন্দরের আকাংখায় নিজেকে মেলে ধরলাম এবং অনুভব করলাম সেই সুন্দরের শক্তি আমাকেও শক্তি জোগাচ্ছে। আমাকে প্রেরনা দিচ্ছে। দেশের প্রতি আমাদের দায়িত্ব, শ্রদ্ধা এবং জাতির দায় মোচনের অতৃপ্ত মোহে ততক্ষনে আমি বলিয়ান হয়ে দাড়িয়েছি।

আমি দেখেছি, কিভাবে ব্লগাররা দেশের প্রতিটি সংকটকালে নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে জাতির উত্তরনের উপায়গুলী বিশ্লেষন করেছে, কিভাবে রাজনৈতিক সংকটে করনীয় বিষয়গুলী নিয়ে আলোচনার সমালচনাও করেছে। কিভাবে আমিনুর ভাইয়েরা টাঙ্গাইলের ধর্ষন নিয়ে সোচ্চার হয়েছেন, কিভাবে মুত্তকন্ঠের মত সোনার ছেলেরা ফ্রি স্কুলের স্বপ্ন দেখে এবং সে স্বপ্নের অবারিত আলো সমস্ত ব্লগারদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। কিভাবে প্রতিটা হরতালে সব ব্লগাররা নিজ এলাকার অবস্থা সম্পর্কে সবাইকে অবহিত করেছে। কিভাবে ব্লগ কমিউনিটি থেকে শীত বস্ত্র বিতরন করা হয়েছে, তারা বন্যার্তদের পাশে দাড়িয়েছে নিজ উদ্যোগে। টিপাইমুখ বাধ থেকে শুরু করে পদ্ম সেতুর ইস্যু পযর্ন্ত কোন অন্যায়ই ব্লগারদের দৃষ্টি সীমার বাইরে যায় না। ঢাকা ইউনিভার্সিটি যেমন দেশের প্রতিটা সংকটকালকে নিজেদের পরিবারের সমস্যা মনে করে যে কোন পরিস্থিতর জন্য বুক পেতে দেয় ঠিক তেমনি ব্লগাররা প্রতিটা সংকটময় পরিস্থিতর জন্য নিজেদের এই ভার্চুয়াল জগতকে রাখে নির্ঘুম এবং সতর্ক প্রহরায়।

উপরের কোন খবরই কোন মিডিয়ায় প্রকাশ হয় না, কারণ ব্লগাররা কাউকে সহায়তার জন্য নাম চায় না, তারা চায় না সেই সংবাদ কেউ বিক্রি করুক। ব্লগাররা সব সময় নিশ্বার্থ সাহায্যে বিশ্বাস করে। আমরা জানি স্বাক্ষরজ্ঞান সম্পন্ন ৬৪% শিক্ষিত বাংলাদেশের মানুষ কতখানি সহজ এবং সরল। তাদের খুব সহজেই বোকা বানান যায়। ধর্মের নামে ধুম্রজাল তৈরি করে তাদের খুব সহজেই কাজে লাগান যায়। ঠিক যেমনটি লাগান হয়েছিল ৭১সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকার আল বদর বাহীনি গঠন করে। এখনও কাজে লাগাচ্ছে, কখনও জামাত শিবির এর ছত্রছায়ায় কখনও হেফাজতে ইসলামের নামে। আমরা জানি এই ধর্মান্ধতার বেড়াজালে আমরা কতখানি অসহায়।

দেশের সমস্ত কমিউনিটি যেমন ব্যবসায়ী সংগঠন, ডাক্তার, ইন্জিনিয়ার, মার্কেট মালিক সমিতি, পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন এখন দ্ধ্বিধাবিভক্ত। সারা দেশ জুড়ে এক চরম অস্থিরতা এবং উত্তেজনা বিরাজ করছে সাথে মরার উপর খাড়ার ঘা হয়েছে রাজনৈতিক সংকট। উপরের সবগুলী বিষয়ের জন্য কি দায়ী ব্লগ এবং ব্লগার?

কেন দায়ীভার নেব আমরা? হয়ত কিছু ব্লগার তাদের নিজস্ব ধ্যান ধারনা থেকে আমাদের প্রানপ্রিয় ইসলাম ধর্মকে অবমাননা করেছে এবং তারা সংখ্যায় খুবই নগন্য। আরও একটি বিষয় মনে রাখা দরকার এই সব কিছুই হয়েছে বেশ অনকে আগেই। তখন কিন্তু রাজনৈতিক দল এর প্রতিরোধ করেনি, করেছিল এই ব্লগাররাই। পুরোনো ব্লগ ঘেটে দেখুন প্রতিটা নাস্তিক ব্লগের কি পরিমান প্রতিবাদী উত্তর ছিল, এবং ঐ উত্তরগুলি ব্লগারাই দিয়েছিল। তখন কোন হেফাজতে ইসলাম বা আমার দেশ উত্তর দিতে আসে নাই, এখন এসেছে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য।

এখন সবাই হঠাৎ করেই ব্লগারদের বিরুদ্ধে সোচ্চার হয়ে গেল। কেন? তাদের অপরাধ কি? যুদ্ধপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবী করার কারনেই নয় কি? যুদ্ধাপরাধীদের পোষন এবং তোষনকারী সংগঠনের বিরুদ্ধে কখা বলার কারনেই কি ব্লগারদের স্বাধীন কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে?

আমরা চুপ থাকবো না। আমাদের কণ্ঠ রোধ করা যাবে না। আমরা পুরো দেশে এবং বিদেশেও ছড়িয়ে ছিটিয়ে আছি। এই বাংলাদেশের লক্ষ প্রতিবাদী কণ্ঠস্বর আমরা ব্লগার। আমরা যখন অন্যের উপর অন্যায়ই মেনে নেইনি তবে এখন যখন আমাদের উপর অন্যায় করা হচ্ছে, তখনতো তা মেনে নেওয়ার কোন সুযোগ নাই।

এই ব্লগ আমাদের শক্তি দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার, চরম বিপদেও অটুট থেকে সত্যের সাথে অবিচল থাকার, দেশের যে কোন বিপদকে নিজের বিপদ মনে করে ঝাপিয়ে পড়ার। ব্লগ আমাদের প্রেরনা জুগিয়েছে, সব ধরনের অন্যায়ের প্রতিবাদ করা জন্য , সে অন্যায় যার উপরই হোক না কেন।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
৬০টি মন্তব্য ৫৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×