somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরনো সেই দিনের কথা

০৮ ই সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলার ছবি আমার খুব কম। প্রথমটায় বয়স কত ছিল? জানিনা। তবে, খুব দুষ্টু ছিলাম। সবাই তাই বলে। হাসিটা এখন আর আগের মত নেই। বদলে গেছে। বদলে গেছে অনেক কিছু আমার। তবে, ভেতরটা এখনো ঐ হাসিতে উদ্ভাসিত। এখনও টম এন্ড জেরী দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাই। এখনও, মানুষের মজার বিপদ দেখলে অন দ্যা স্পটে হাসিতে ফেটে পড়ি! কিছুটা ছেলেমানুষী ব্যবহার আমার এখনও আছে। বায়না ধরে কান্নার রিহার্সেল নেই; তবে, কারনে-অকারনে নির্জনে কাঁদার অভ্যেস তৈরী হয়েছে।

দ্বিতীয় ছবিটা স্কুল লাইফের। কাশ টেন। এ সময়টায় প্রথমবারের মত লম্ফ দিয়ে 2 থেকে 6 এ চলে গেছিলাম। যদিও কখনোই পজিশন নিয়ে পড়ালেখা করিনাই। প্রতিদিন দেড় ঘন্টা লেখাপড়া করতাম। তাও দাদার চুল ধরে ঝাকানোর ভয়ে। পরীক্ষায় ভালো রেজাল্ট এর জন্য কখনোই পড়ি নাই। তারপরও দ্বিতীয় স্থানটি আমার জন্য বরাদ্ধ থাকতো। প্রথম জনকে একবারই টপকেছিলাম। এরপর আর পারি নাই। ও একটা রোবট ছিল। স্বার্থপর রোবট। ডি.ইউ'তে পড়ছে। এখনো তেমনই আছে। ওর স্বার্থপরতার প্রতিশোধটা নিয়েছিলাম চরম ভাবে। কখনোই ভাবতে পারিনি ছোট্ট খেলাটা এতটা বিপদজনক হবে। স্কুল স্পোর্টসের ভলান্টিয়ার ছিলাম। যারা ভলান্টিয়ার ছিল, তাদেরকে রাতে স্কুলে থাকতে হবে। সো, আমরা হাজির হয়েছিলাম সবাই। রোল নাম্বার ওয়ান ওরফে হাবুরাম ওরফে হাদিও সাথে ছিল। আগেই বলেছিলাম, কাউকে ঘুমাতে দেয়া হবে না। যে ঘুমাবে তার খবর আছে। এজন্য সবাই কল ব্রিজ খেলছিলাম। এদিকে স্বার্থপর রোবটটা ঘুমিয়ে অচেতন। তিনজনকে তিন রকম দায়িত্ব নিতে হলো। স্কাউট, তাই দড়ির গিট বাঁধা কোনো ব্যাপারই না আমার কাছে। লুঙ্গী উঠিয়ে কলমের সাহায্যে গিট দিলাম জায়গামত। আরেকজন ফ্যানের পাখায় দড়ি বাঁধলো। বাকীজন ফ্যানের সুইচ অন করলো। আর যায় কোথায়। ও মাগো বলেই যে একটা চিৎকার দিল তাতে সবার বুকের আত্মা কেঁপে গেছে। ফ্যান বন্ধ করা হয়েছে তারপরও ফ্যান ঘুরছে। আমি চেয়ারের উপর উঠে হাত দিয়ে তা বন্ধ করলাম। গিঁট খুলে দিল একজন। দেখলাম, ও ব্যাটা মুখে ফেনা তুলে অজ্ঞান হয়ে গেছে। চোখ মুখে পানি দিয়েও ওর জ্ঞান ফেরানো গেলনা। পরে বাথরুমে নিয়ে ইচ্ছামত ভিজালাম। কি করবো, কি করবো না ভাবতে ভাবতে সবার মুখ ছাই বর্ণ। আধ ঘন্টা পর চোখ খুললো ব্যাটায়। খুব দূর্বল কন্ঠে জিজ্ঞাসা করলো- 'আমার কি হইছে, আমি কোথায়?'

আজ পর্যন্ত হাদি জানেনা সে রাতে তার কি হয়েছিল। আমরা কেউই তাকে কখনো বলিনি। শুধু ঘটনাটা মনে করে মনে মনে হেসেছি। টেন এর শেষে কিছুটা স্থিতি চলে এসেছিল। কিছুটা ভাবও সাথে টেনেছিলাম। পিছে কেউ থাকলে ছেলেরা নাকি কিছুটা চেঞ্জ হয়; আমার বেলায় ঠিক তাই হয়েছিল। এখন আবার কিছুটা ছন্নছাড়া হয়েগেছি। দেখলাম, ছন্নছাড়া জীবনই আসল জীবন। এ জীবনে কোনো অপেক্ষা নেই, কোনো কষ্টও নেই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×