সকালটা ছিল রোদেলা
ঠিক তোমার হাসির মত।
দুপুর...
9 নম্বর বাস, পকেটমার...মারমার-কাটকাট,
ঘাম...ঘুম ঘুম কাশ, ছুটি, বাড়ী ফেরা...।
বিকেলটা...
কেটে গেল আনমনে- নিঃসঙ্গ,
মেঘ বালিকা এসেছিল আলো কুড়োতে;
বৃষ্টি এসে তাকে ঝরিয়ে গেল,
থেকে গেলাম আমি...স্মৃতি...জল;
আর দগদগে নিঃসঙ্গতা।
সন্ধ্যায়...
মুখোমুখি বসেছিলাম-
আমি-নিয়তি আর দৃষ্টির আড়ালে চির অচেনা সেই তুমি,
কে, কাকে, কতটুকু চিনি?
মুছকি হাসে নিয়তি;
পাগল নাকি...!!
মানুষ সহজে ভুলে যায়- যেমন আমি, যেমন তুমি...
অথচ সূযর্্য প্রতিদিন আসে...যায়;
আসে-যায় সুখ-দুঃখ...পালাবদল,
কতটুকুইবা মানুষ নিতে জানে...কতটুকুইবা দিতে?
জানা নেই...আমার তা জানা নেই।
হুম... মেঘবালিকা এসেছিল আলো কুড়োতে
বৃষ্টি এসে তাকে ঝরিয়ে গেল,
থেকে গেলাম আমি, স্মৃতি... জল;
আর দগদগে নিঃসঙ্গতা।
(কবিতাটা শেষ পর্যন্ত শেষ করা গেল!)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


