ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, “দুই নৌকায় পা দিলে আমও যাবে, ছালাও যাবে।”
সরকার ‘দিশাহীন’ অবস্থায় দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেন তিনি, যাতে সহমত পোষণ করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদও।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ আইন চান মেনন
ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ আইন চান মেনন
বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাম্প্রতিক বিষয় নিয়ে এই মন্তব্য করেন মেনন।
মহাজোটের এই সংসদ সদস্যের ভাষায়, “দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা নিজেরাই উদ্বিগ্ন। দেশ আসলে কোন দিকে যাচ্ছে?
“আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি। আবার হেফাজতে ইসলামীকেও সমর্থন দিচ্ছি। আমি নিজে আতঙ্কিত।”
“আমরা একবার এদিকে যাচ্ছি, আবার ওদিকে যাচ্ছি।”
তোফায়েল আহমেদ বলেন, “দুই নৌকায় পা দিলে চার দিকই হারাতে হবে।
“লক্ষ্য ঠিক করে আমাদের অগ্রসর হতে হবে। আমরা ‘গোল’ ঠিক করতে পারছি না।”
শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেট নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মতবিনিময়ে তারা এসব কথা বলেন।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





