somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরো জাতিই আজ রক্তের নেশায় উন্মাদ। আমরা কি মানসিকভাবে অসুস্থ?

০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

থাবা বাবা মরলে আমরা খুশি হই, ফটিকছড়িতে লীগের লোক মরলে আমরা খুশি হই, রাতের অন্ধকারে হেফাজতের লোক গুলি করে মারলে আমরা খুশি হই। বগুড়াতে শত শত লোক জামাত-শিবির নিধনের নামে খুনকে আমরা জায়েজ করি। বিশ্বজিতকে ছাত্রলীগ মারলে আমাদের কষ্ট লাগে না, সাগর-রুনীর জন্য কষ্ট লাগে না। তকী হত্যায় জামায়াত জড়িত থাকলে আমরা ক্রোধে ফেটে পড়ি, আমার দলের লোক হলে চুপসে যাই...

পুরো জাতিই আজ রক্তের নেশায় উন্মাদ। আমরা আজকে একজন আরেকজনকে খুন করার জন্য উন্মত্ত।

-------------------------------------------------
ফেবু থেকে পাওয়া একজনের লেখা...
--------------------------------------------------
গতকাল রাতের ঘটনা নিয়ে অনেকেই হয়তো অন্ধকারে আছেন। অনেকে হয়তো বলছেন ১০ মিনিটেই খালি! শ এর উপর লাশের মধ্য দিয়েই গতকালের অপারেশন শেষ হয়েছে। প্রথমে ওপেন ফায়ার করেছে, মানুষ ভয় না পাওয়ায় এরপর তাদের গায়ে সরাসরি ফায়ার করেছে। যারা খুশিতে লাফাচ্ছেন আর বলছেল, ভালই হইসে, তাদের জন্য বলছি,

এইটাই বাংলাদেশের জেনারেল মানুষের এডুকেশন লেভেল। ওরা ভুল বুঝুক, না বুঝুক, যাই বুঝুক, এরাই দেশের সাধারন মানুষ যাদেরকে সার্ভ করার জন্য, যাদের ভোটে সরকার ক্ষমতায় আসে। যদি তারা ভুল জিনিসের দাবি রাখে, ম্যনিপুলেটেড হয়, তাদেরকে গুলি করে মারার অধিকার কেও সরকারকে দেয় নাই। আর যদি গুলি করে এত মানুষ মারতে হয়, সেটা সিস্টেমের সমস্যা।

আপনি বলবেন, শাপলা চত্বর দখল করে কেন রাখলো, আমি বলবো শাহবাগ তো মানুষের দখলে ছিল মাসের পর মাস। কেন প্রথম দিনই সেটা খালি করা হয়নাই? এইটাও ইমোশনের লড়াই, সেটাও ইমোশনের লড়াই। সেখানে লাথি দিলে সরকারের ভোট ব্যাংকে লাথি পরতো, আর এখানে লাথি না দিলে পরবে। তাই সেখানে পুলিশ প্রোটেকশন আর এখানে রাতের অন্ধকারে গুলি?

আপনি বলবেন, মাদ্রাসার পিচ্চি ছেলেদেরকে নিয়ে আসলো ওরা। শাহবাগে যখন মা তার তিন বছরের বাচ্চাকে নিয়ে যায় আর তাকে দিয়ে বলায়, ফাসি চাই, তখন কেমনে বাহবা দেন? একটা তিন বছরের বাচ্চাকেও কি ফাসি, জবাই থেকে দূরে রাখা উচিৎ ছিল না? মাদ্রাসাতে তো সাড়া জীবন ধর্মের কথা আর এইটাই শিখায়। তারা তো নিজেদের আইডিওলজি থেকে ব্যতিক্রম কিছু করেনি!

আপনি বলবেন, এমন তান্ডব কিভাবে করে? আমাকে উত্তর দেন, আপনারা যদি লাখো লোক নিজের ইমোশনের দাবি আদায়ে নামতেন আর আপনাদের বাধা দেওয়া হত, পরিনতি কি অন্যরকম হত? আমাদেরকে শাহবাগে আটকালে এর চেয়েও খারাপ পরিনতি হত।

আমি বলবো না ওদের দাবি যৌক্তিক। ওদের দাবি মানা সম্ভব না। কিন্তু এখানে যেই মানুষ ছিল, তারা বাংলাদেশী মানুষ ছিল। যদি শ সাধারন মানুষকে এভাবে গুলি করে মারতে হয়, তাহলে সিস্টেমের সমস্যা এবং এই সরকার অধিকার রাখে না এই মানুষের গণতান্ত্রিক দেশে ক্ষমতা ধরে রাখতে।

২৫শে মার্চের সাথে খুব বেশী পার্থক্য নাই। সেদিনো দাবি আদায়ে উন্মুখ মানুষকে চুপ করাতে হত্যা চলেছিল, আজো তাই। সেদিনো, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেশকে অন্ধকারে রাখা হয়েছিল, আজো তাই।

আর প্লিজ হিপোক্রিট হবেন না, তাহলে আপনার শিক্ষা ব্যর্থ আপনাকে মানুষ করতে। মা
নুষ হতে হলে অন্য মানুষের ইমোশন, সিচুয়েশন আর সেন্সিটিভিটি বোঝার ক্ষমতাও থাকতে হয়।

কার্টেছি ঃNahiyan Nasir // ফেসবুক
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×