গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন মঞ্চের একাংশের নেতারা।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাদের পক্ষে এ ঘোষণা দেন এসএম শাহীন। তিনি নিজেকে গণজাগরণ মঞ্চের এক নেতা বলে দাবী করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস এম শাহীন বলেন, ডা. ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চ আন্দোলনের সাময়িক মুখপাত্র নিযুক্ত হয়ে স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়ম করেছেন। তিনি নেতৃত্ব দিতেও ব্যর্থ হয়েছেন। আন্দোলনের ফসলকে নিজ রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ঘৃণিত অপচেষ্টা চালিয়েছেন তিনি। তাই তাকে গণজাগরণ মঞ্চ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হল।
তিনি আরো বলেন, ইমরান এইচ সরকার দেশি এবং প্রবাসী বাঙ্গালিদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহের মাধ্যমে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে। এমতাবস্থায় গণজাগরণের চেতনাকে সমুন্নত রাখতে স্বেচ্ছাচারী এবং আর্থিক দুর্নীতিগ্রস্ত ইমরান এইচ সরকারকে গণজাগরণ মঞ্চ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হল।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আবির ঘোষ, হাবিবুল্লাহ মেসবাহ, মোহাম্মদ বাবুল, এনামুল কবির স্বপন, কামরুজ্জামান, মুকুল, বুলবুল প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।
http://www.newsevent24.com/?p=121790
জয়বাংলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




