মাইরি!! মাত্তর(!) ২ মাস ৩ হপ্তার মধ্যে মুই জেনারেল হয়া গেলাম!!!
আরে না! এইডা আর্মির জেনারেল না, সামুর জেনারেল! আলতু ফালতু কয়েকডা পুস্ট দিয়াই ওয়াচ থাইকা জেনারেল হইয়া গেলাম! মর তো বিশ্বাসই হইতে চাইতাছে না! আইচ্ছা ভাইজানেরা কন তো মুই স্বপ্ন দেখতাছি না তো? ব্লগের মধ্যে দুই-চাইরডা চিমটি মাইরা দেন তো!
আইচ্ছা দেহেন ভাই আমার খুশি দেইখা কেউ আবার হাইসেন না, যে শ্লা দীর্ঘ দু----ই মা---স সময় লাগাইয়া মাত্তর জেনারেল হইয়াই যা লম্ফঝম্ফ শুরু কইরছে সেফ হইতে না জানি কদ্দিন লাগায়, আর সেফ হইয়াই বা কী নাচন দেয়!!

আমার বলতে ইচ্ছা হচ্ছে "আই 'লাভ' সামু ব্লগ"!!! কিন্তু ভেতর থাইকা কেউ একজন বলে ঐ বেডা লাভ বলিস না, বল 'লাভড' আই মিন পাস্ট টেন্সে বল! মুই বলি ক্যান? কি হইছে? বলল তোমার ৩ বছর আগের সেই সামু তো আর নাইরে! আগে যে কত্তো সুন্দর সুন্দর সব পুস্ট দেওয়া হইতো সেইরম পুস্ট তো কেউ এইহানে আর দেয় না! বিশেষ কইরা গত কয়েকমাসে তো এক্কেরে পঁইচাই গেছে(ঊহ! গন্ধ!!)!
পোলাপান দুই পার্ট হইয়া খালি এক পার্টি অপর পার্টিরে উদ্দেশ্য কইরা পুস্ট দেয়-গালাগালি করে, আর চামে কিছু লোক পত্রিকা থাইকা কপি-পেস্ট, আরো কিছু লোক, এক্কেরে সাধারণ কৌতুক কপি-পেস্ট দিয়া প্রথম পাতাটা উড়াইয়া ফেলতাছে! এক বছর আগেও তো এতো খারাপ অবস্থা ছিল না!
গত কয়েকদিনে তো হাতে গোনা কয়েকটি কবিতা, আর দুই-একটি গল্প, আর কিছু ভালো লেখা এসেছে। মডু ভাইদের প্রতি অনুরোধ তারা যেন বিষয়টা খেয়াল করেন!
আর অভিজ্ঞ ব্লগার ফ্রেন্ডদের প্রতিও অনুরোধ আপনারা সামু ব্লগটাকে আবার আগের মতো করে তুলুন!!!
ধন্যবাদ সবাইকে!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


