somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় টিভি চ্যানেল ও সিনেমা কি আসলেই নিষিদ্ধ করা প্রয়োজন??? কিছু যৌক্তিক আলোচনা।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেপালে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ হইছে এই নিয়া বঙ্গস্থানে হই হই রব পরে গেছে।আরে ভাই এটা একটা রাজনৈতিক চাল,
আবার যখন রাজনৈতিক পটপরিবর্তন হবে তখন আবার সব ঠিক হয়ে যাবে।

আমি ভারতীয় টিভি চ্যানেল বন্ধের পক্ষে নই,কারন অখাদ্য বর্জন করার চেয়ে সুখাদ্য গ্রহণ করা উত্তম এই কথা আমরা সবাই খুব ভালো করে জানি।এখন কথা হচ্ছে এই সুখাদ্যর ব্যবস্থা করবে কে??? তাছাড়া আমাদের দেশের টিভি চ্যানেলের যা অবস্থা তাতে নির্ভয়ে ইন্ডিয়ান মাল গ্রহণ করাই যায়।আপনি একজনকে উত্তম জিনিস ব্যবস্থা করার পরই ক্ষতিকর জিনিস বর্জনের উপদেশ দিতে পারেন।না হয় আপনি পুষ্টিকর খাবার না দিয়েই যদি জীবাণুযুক্ত খাবার কেড়ে নেন তাহলে না খেয়ে মারা যাওয়া ছাড়া উপায় থাকবে না।হিন্দি চ্যানেল গুলোর উত্তম বিকল্প চ্যানেল তৈরি হতে বাংলাদেশে আরও একশতাব্দী অপেক্ষা করা লাগবে,আর এর মধ্যে কিন্তু বড় ভাইয়ের অবস্থান থেকে বড় ভাইয়ের বয়স বাড়তেই থাকবে,আই মিন তারাও আরও ভালো কিছু করতেই থাকবে।তাছাড়া হিন্দি চ্যানেলগুলো অনেক বেশি তথ্যপূর্ণ,আধুনিক,এবং অনুসন্ধানী অনুষ্ঠান প্রচার করে থাকে যা বাংলাদেশী টিভি চ্যানেলগুলোর কাছ থেকে আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়।এখন আপনিই বলুন কষ্টার্জিত টাকা দিয়ে কি বাংলাদেশী টিভি চ্যানেল এর মত বাসি,পচা,নোংরা খাবার কিনব নাকি ???বাংলাদেশী টিভি চ্যানেলে যেখানে আধঘণ্টা অনুষ্ঠানে ১ ঘণ্টা বিজ্ঞাপন থাকে সেটা দেখব নাকি এর থেকে ভালো কিছু থাকলে সেটা দেখব???? ভাই আমি ভালো গুনগতমানসম্মত জিনিস চাই এইবার সেটা বাংলাদেশেরই হোক আর ইসরায়েলরই হোক তাতে আমার কোন সমস্যা নেই। তাছাড়া এটা বিশ্বায়নের যুগ,অবাধ তথ্যপ্রবাহের যুগ এখন বিটিভি নিয়ে পরে থাকলে চলবে না। বিশ্বকে হাতের মুঠোই পেতে চাইলে বিদেশি টিভি চ্যানেলকে অস্বীকার করার সুযোগ নাই। এই যুগে বিটিভি দেখা মানে হচ্ছে আপনি নির্ঘাত প্রাগউতিহাসিক যুগে পরে আছেন। আর আমার মাঝে এত আবেগ নাই ভাই!!!!


এইবার আসি হিন্দি মুভির কথায়,pk/3idiots কিংবা বাজরঙ্গি ভাইজান এর মত জগৎবিখ্যাত মুভি দেখার পরেও কি বাঙলা মুভির মত অখাদ্য,কুখ্যাদ্য গ্রহণ করার মনমানসিকতা কয়জনের থাকে বলুন!!!!!!! বাঙলা সিনেমাতে কি আপনি কখনো চৌধুরী সাহেবের মেয়ে,দেহ পাবি মন পাবি না ইত্যাদি এইজাতীয় পাগলের প্রলাপ ছাড়া আর কিছু কি কখনো শুনছেন??? আমাদের ডিরেক্টরদের মাথায় কি কখনো PK,3idiots কিংবা বাজরাঙ্গি বাইজান এর মত মুভি বের হবে অথবা এই ধরণের স্ক্রিপ্টে তাদের কাজ করার সৌভাগ্য হবে বলে মনে হয়???তাহলে হুদাই চিল্লাপাল্লা করে লাভ কি বলুন!!!

আমাদের গতবছরে মুভি ও মিউজিক শিল্পে টোটাল সরকারি বাজেট ছিল ১৮৮ কোটি টাকা যা কিনা ভারতের মধ্যম মানের একটি মুভির আয়ের সমান ,আর বাজ্রাঙ্গি ভাইজান তো ৫০০ কোটি রুপি ছাড়াল।

তাই আমি মনে করি যতদিন পর্যন্ত আমরা ভারতের থেকে ভালো কিছু করতে না পারব ততদিন পর্যন্ত আমাদের অবশ্যই ভারতের ওপর নির্ভর করতেই হবে।তবে অতিদ্রুত আমাদের এই অবস্থা থেকে মুক্তির ব্যবস্থা করতে হবে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৩:৪৭
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×