আমি মরে যাওয়ার অনেক দিন পর অথবা যখন হারিয়ে গেছি, হারিয়ে গেছে নাম, হারিয়ে গেছে সময় অনেক অনেক দিন পর তুমি অথবা অন্য কেউ অথবা বেখেয়ালে কেউ অথবা উৎসুক কেউ যদি ভুল করেও এই সব শব্দ দেখে অথবা পড়ে অথবা চেষ্টা করে বোঝার তবে বুঝবে এই সব কেবল আবজাব অথবা হেয়ালী অথবা খামখেয়ালী, অর্থ নেই, মানে নেই, যুক্তি নেই, তত্ত্ব নেই, শিল্প নেই, সুর নেই, ছন্দ নেই, কেবল নেই আর নেইয়ের মাঝে একটা কিছু আছে, নেই আছে- তুমি আছো- নেই আছে- তুমি আছো- তুমি আছো- নেই আছে- তুমি আছো- নেই আছো- নেই তুমি- তুমি নেই- নেই, নেই- তুমি তুমি একটা যিকির আছে প্রতিটি ছত্রে, প্রতিটি শব্দে, প্রতিটি অক্ষরে যেমন তরো ভাবে মনসুর বলে আনাল হক, আনাল হক, আনাল হক।
বেসামাল শব্দমালা
২৯/০৬/২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


