somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসে বইটির আপডেট (ফেসবুক পেজ)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথম বই। তাই ঠিক জানি না, বিরক্ত না করে কিভাবে সবাইকে জানানো যায়।

“এই শোন আমার না একটি বই বেরুচ্ছে। বইটি কিন্তু কিনবে আর তোমার পরিচিত সবাইকে বলবে কিনতে”

না সেরকম কিছু বলছি না।

আমার কলমের ধার খুব বেশি নয় যে সবার হৃদয় চিরে একেবারে ভিতরে ঢুকে যাব। তবে ভাবতে মন্দ লাগে না যখন মনে হয়, খুব মনোযোগ দিয়ে একটি ছেলে বা মেয়ে আমার বইটি পড়ছে। তার মা তাকে বার বার খেতে ডাকছে তবুও সে উঠছে না।

আমার বাবা-মা বইটি পড়ছে আর চশমার ফাঁক দিয়ে প্রতি মুহূর্তে ভাবছে “কি যে লেখছে মেয়েডা, এই লাইনডা আরও ভাল করন যাইত। আমারে দিয়া এডিট করাইলে ফাইন বই হইত”।

এরকম একটি লোভী, নির্লজ্জ সপ্ন আমার প্রায়ই হয়। যদিও লেখালেখি আমার পেশা নয়। তবে সেই নির্লজ্জ লোভীদের দলে যে আমি নই তা নয়।

কিন্তু একটি বই প্রকাশের যে এত হাঙ্গামা। এর যে এত অলি গলি। নবীন লেখক হিসাবে এর কিছুই জানা ছিল না। আসলে নবীনদের বই কেউ সহজেই ছাপতে চায় না। তাই প্রকাশককে নির্লজ্জের মত বলতে হয়, “ভাই একটু পড়ে দেখেন না প্লিজ, বিরাট বই লিখেছি। বলতে পারেন সাহিত্যের মাইল ফলক”।

ক্ষুদ্র আমি জেগে আছে ক্ষুধা লয়ে তার,
করিছে আমার হায় অস্থিচর্ম সার।

কবি গুরু যেন উপরের লাইন দুটিতে আমার কথাই লিখেছেন। এই ক্ষুদ্র আমি, বইয়ের চিন্তায় সত্যি অনেকটা অস্থিচর্ম সার। পাঠক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।

তাই অবশেষে নির্লজ্জ বিজ্ঞাপন ফেসবুক পেজ
প্রকাশকঃ বাংলাদেশ রাইটার্স গিল্ড
ডিস্ট্রিবিউটরঃ জ্যোতি প্রকাশ ( সাইনবোর্ড থাকবে জ্যোতি প্রকাশ এর)
স্টল নাম্বারঃ ১৩, ১৪ ( সোহরাওয়ার্দী উদ্যানে)
বইটির মুল্যঃ ২০০ টাকা (বই মেলায় ২৫% কমিশনে ১৫০টাকায় পাওয়া যাবে)
বইটি পাওয়া যাবেঃ ফেব্রুয়ারী ৬ থেকে বইমেলা ও রকমারি ডট কমে।
রকমারির লিঙ্ক পরে জানিয়ে দেওয়া হবে। দেশের বাইরে থেকেও বইটি শুধুমাত্র রকমারি থেকে অর্ডার করতে পারবেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭
১৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×