পারবোনা হায় ছাড়তে তোমায়, করলে হাজার চেষ্টা।
এসেছিলে তুমি জীবনে আমার ক্লাস সিক্স কি সেভেনএ
সেই থেকে শুরু তোমার আমার প্রেম, ভীষণ গোপনে।
প্রথম প্রথম টিফিন ছুটি, দুরুদুরু কাপে বুকটা
বাথরুমে ওগো তুমি আর আমি, লাগিয়ে লোহার হুকটা।
ছুটির পরে মামার দোকান, নেই কোন ভয় এখানে
তোমাতে আমাতে প্রেম চলে খুব, কোন দাড়ি কমা না মেনে।
কলেজে উঠে তুমি আর আমি হলাম আরো ক্লোজ খুব
Don’t Care আমি, Public Place এ তোমার ধোঁয়াতে দেই ডুব।
সকালে একটা, লাঞ্চের পরে আর রাত ঠিক বারোটায়
তিনটা তুমি আর একটা আমিতে জমে যায় , খুব জমে যায়।
ভার্সিটিতে, তোমার আমার প্রেম বেড়ে গেছে ভীষণ
১০-১২ বার চাই যে তোমায়, নইলে কাঁদে এ মন।
এত ভালবাসি প্রিয়তমা জান, কেন তবু দাও কষ্ট
বুকের বাঁ’দিকে চিনচিনে ব্যাথা, মাঝে মাঝে শ্বাস কষ্ট।
দিচ্ছ ব্যাথা! আরো বেশি দাও, টান পড়বে না প্রেমেতে
নিকোটিন আর তামাকের চাপে, গেলাম না হয় কোমাতে!!!
আমার যা হোক, ডার্লিং তুমি ততদিন করোনা টেনশন
যতদিন আমার Info-তে আছে In a Relationship with BENSON.
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




