আজ এক পসলা বৃষ্টি ঝরল
ভিজে মন্টা খুব প্রশান্ত হলো
এই বৃষ্টি ভালবাসার মেঘ হতে
পাহাড়ের ঝর্ণার মত ঝরল
মম দুটি আঁখি পাতে।
এমন বৃষ্টির জলে আজই প্রথম স্নান
যেন,ধোঁয়ে নিল জীবনের সকল নিরাশা
আর নাই কোন আশার ফলের আকাঙা
শুধু ভালবাসায় ধন্য জীবন।
দুঃখ,ক্লেশ আর হতাশা
জানি,তার আশার ফল
অগ্নীর প্রাণ পায় জগতে
সেই প্রাণ স্বর্গ ভোগে ভবেই
এমন বৃষ্টির জলের স্নানে।
এমন বৃষ্টির জলে আজই প্রথম স্নানে
বোঝিলাম,ছলনা নহে দুঃখ
নহে ছলনার সৃষ্টি শয়তানের
সে যে জগত শ্রেষ্ঠ মহান
খুঁলে সকল জীবনের দ্বার
জীবন পায় মুক্তি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




