আজ আমি একজন লোকের কাঁন্না দেখলাম।
হাঁউমাঁউ করে সে কাঁদছে।
আমি তাঁকে জিঙ্গেস করলাম,কেন আপনার এই কাঁন্না?।
উত্তর করলেন লোকটি,আজ আমি একটি প্রাণ খুন করেছি
শুনে তাঁর কথায় আমার প্রাণটিও চমকে ওঠল।
কোন কথায় আমার মুখ থেকে বেরুচ্ছিল না।
জিঙ্গেস করব কাহাকে,কেন খুন করলেন তাও বলতে পারলাম না।
সোজা আমি বাড়ী চলে আসলাম।
বার,বার লোকটির কথা মনে হচ্ছিল আমার ভয়ের সাথে।
কাউকে বল্লামও না বিপদের ভয়ে।
দম আমার বন্ধ হয়ে আসছিল।
বড়,বড় শ্বাস নির্গত হচ্ছিল।
প্রাণটা থর,থর কাঁপছিল।
আর প্রতি সেকেন্ডে হৃদয় খুনী,খুনী উচ্চারণ করছিল।
এই প্রথম আমি খুনি দেখলাম।
কিন্তু তাঁর কান্না দেখে মনে হল সে খুনী নয়,কোন অপরাধ করেছে।
তাই,আবার ফিরে আসলাম তাঁর কাছে।
জিঙ্গেস করলাম,আপনি খুনী,তবে,কাঁদছেন কেন?।
খুনীদের চোখেতু পানি ঝড়ে না,খুনে খুনী আনন্দ ভোগ করেন।
উত্তর করলেন তিঁনি,আজ ঘুম থেকে ওঠে দেখি আমার পিঠে একটি খাটমাল(ছাড়পোকা)লেগে আছে।
আমি সব প্রাণ সমান চোখে দেখি।
তাহা হোক রাজা,প্রজা,কিংবা,কোন ক্ষুদ্র প্রাণ।
তাঁর কথায় আমার শীর নীচু হয়ে আসছিল।
আমি যেন,তার প্রাণের অন্তড়ালে আল্লাহকে দেখছিলাম।
আমি তাঁর কদমবুচি করতে চাইলাম।
তিঁনি বল্লেন,না,সব প্রাণকে আমার মত সমান দৃষ্টিতে দেখ,
তাতেই আমি সন্তুষ্ট।
আর তাতেই তোমার,আমার,জাতীর কল্যাণ।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১২ রাত ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




