নিলাদ্রী মারা যাবার পর তার বাবার যে কথাটি অামাকে মোটেও অবাক করেনি তা হল, অামার ছেলে কোন বিয়ে করেনি।
অামাদের প্রগতিবাদী মানুষগুলো, অন্যরা এখানে কোন স্বর খোঁজে পেয়েছেন কি? মনে হয় পাননি। সমাজ সংস্কারের বড় ব্যাপারটি এখানেই ঘটে গেছে। কিন্তু অামাদের প্রগতিবাদী প্রাণীদের তা দৃষ্টিগোচর হল না। কারণ তারা সমাজকে ধারণ করেন না,ধারণ করেন অস্থিরতা।
এত কথা বাদ দিয়ে কাজের কথায় অাসি, সে একটি মেয়েকে নিয়ে জীবন-যাপন করেছে, তার বাবা বলেছে তার ছেলে বিয়ে করেছে কি না সে জানে না। এত শোকের ভেতরও বাবার এই উক্তিটিকে কোন উচ্চতায় মাপা যায় অামাদের সমাজের নিরিখে??? অামি অবশ্যই বলবো অর্থনৈতিকতা।
কথা এক, বিয়েটা কী বৈধতা পেল?
দুই, যদি বৈধতা পেয়ে থাকে তবে মেয়েটি কী ছেলোটির সম্পত্তিতে মালিকানা পাবে??? যে বাবা সন্তানকে এত ভালোবাসে সেই বাবা কী তার স্ত্রীর সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা প্রতিষ্ঠিত হতে দিবে?
ন্যায় বিচারের কথা বাদই দিলাম? কে দিবে মেয়েটির যাপিত জীবনের মর্যাদা??
বাবা কিন্তু দাঁত কিলিয়ে বলে দিয়েছেন অামার ছেলে বিয়ে করেনি। মানে ঐ বাবা ঐ মেয়েটিকে মা বলেও ডাকবে না। নিজের সন্তানের ছায়াও খোঁজবে না। মেয়েটি শুশুড়ের ভালোবাসা পাবে না, পাবে না কোন মর্যাদা। কিন্তু কেন? যদি মেয়েটি ব্যাবিচার করে থাকে তবে তো মেয়েটি বেঁচে অাছে মৌলভীরা তার বিচার চান। যদি ব্যাবিচার করে না থাকে তবে তার অধিকারের জন্যে একটি কথা বলুন। পারবেন????????????????? কেউ পারবেন???????????????
মেয়েটির বিয়ে যে হয়ে গেছে তার সাথে তার বোনের উপস্থিতি তা প্রমাণ করে। বোন তো অার বারবার বোনের খারাপ কাজ সমর্থন করবে না। খারাপ কাজ করে থাকলে বোনটি তাদের বাসায় গিয়ে থাকবে না। যে মাপেই মাপা হোক অামরা ব্যাপারটিকে বিয়ে বলে মানতে পারি। এবার তবে অধিকার দেন??? প্রগতিবাদীরা এবার বেঁচে থাকা মেয়েটি নিয়ে কথা বলেন। অার যে বা যারা কোরঅান প্রতিষ্ঠার জন্যে ছেলেটিকে মেরেছেন এবার তবে মেয়ের প্রতি হক ইনসাফ করে অাপনার কোরঅানের দ্বায়িত্ব পাকাপোক্ত করুণ। অার যদি সরকার একটি ইস্যুকে দামাচাপা দেয়ার জন্যে করে থাকেন তবে মেয়েটির ইস্যুটি দেখুন।
ব্লগার নিলাদ্রীর প্রসঙ্গ অামার একজন প্রগতিশীল শ্রদ্দেয় শিক্ষক তুললে অামি মুচকি হেসে দিছি,তিনি তো অামার দাঁড়ি থাকার কারণে রীতিমত মাইন্ড করেছেন। কিন্তু অামি মোটেও করি নাই। কারণ অামি ঘটনাকে ঘটনা দিয়ে বিচার করি, বাহ্য বিষয় দিয়ে নয়। অার মেয়েটির অধিকারের প্রসঙ্গ অাসবে না বলে অামি হেসে দিছি। এখানে খুব কম লোক কথা কয়।
মেয়েদেরকে অামরা মায়েরা দুধের দিব্বি দিই,ভাইয়েরা বোনের দিব্বি দিই, বাবা ঔরস্যের দিব্বি দিই, সমাজপতিরা সমাজের দিব্বি দিই, কিন্তু কেউ ভেবে দেখি কী মানুষ হিসেবে সত্যিই কি দরকার বা তাঁর মতামত কি? ইহা ভাবা বড় কঠিন কর্ম। ইহা কেউ সাধন করবার চায় না।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


