
তনু তোরা আমার কে রে?
তোর জন্যে কেন মন কাঁদবে!
পোড়াকপালী শয়তানী কেন আসিস-
এই পৃথিবীতে?
তোরে জীবিত পেলে আচ্ছা করে পিটিয়ে দিতাম,
এমন পিটিয়ে দিতাম যে ভয়ে তোরা আর-
কোন লুলুপ পৃথিবীতে জন্মাতি না,
অভাগী অলক্ষিণী তোদের জন্যে গেছে ত্রিশ লক্ষাধিক প্রাণ।
ভাইদের কষ্ট দিয়ে খুব শান্তি তোর নাকি !
গর্ভের নাড়িতে আমৃত্য মোচড় দিতে কি মায়ের কোলে আসিস?
জানিস না তোর লাশ বাবার কাঁধে সয় না।
তবে কেন হেরে যেতে আসিস বেয়াদব!
কথা কি তোদের কানে যায় না?
ফের যদি আসিস গলা টিপে হত্যা করবো!
আঁতুড় ঘরে মাকে বলবো নুন খাইয়ে মেরে দিতে!
ধর্ষিতা লাশ হতে এত স্বাদ কেন রে তোদের!
তোরা কি একটু শান্তি দিবি না বল!
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ রাত ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



