কয়েকদিন আগে সিএনএন-এর ফেইসবুক পেইজে দেখলাম বাংলাদেশে বিরল বৃক্ষ রোগে আক্রান্ত আবুল বাজানদারের দুইহাতের ছবিসহ একটি প্রতিবেদন ছাপতে।
শিরোনামে তারা লিখল ‘Tree Man’.
নিচে দেখলাম এক বাংলাদেশী ভদ্রলোকের কমেন্ট। তিনি লিখেছেন, “Proud to be a Bangladeshi”
আমি কিছুতেই বুঝলাম না এতে গর্ব অনুভব করার কি আছে। কমেন্টের রিপ্লাইয়ে আমি জিজ্ঞাসা করলাম, “What’s the matter to be proud, bro?”
রিপ্লাইয়ের রিপ্লাই পেলাম না।
আপনারা হয়ত “গার্ডিয়ান্স অব গ্যালাক্সি” মুভিটি দেখেছেন। এই মুভিতে আপাদমস্তক মানুষের আকৃতির একটি জীবন্ত গাছের ক্যারেক্টারও ছিল। যার নাম ছিল Groot.
বিদেশী অনেক জেন্টলম্যানদের দেখলাম কমেন্টে ফান করতে।
কেউ কেউ লিখছিল, “Groot is alive”, “LMAO!”
অনেকে অবশ্য সহানুভূতিও দেখাল।
আমার লিখার উদ্দেশ্য হল আমাদের অনেকে কারণে অকারনে প্রাউড ফিল করি। এটা করে আমরা জাতি হিসেবে কোথায় গিয়ে ঠেকছি?
আমার তো মনে হয় বিদেশে এই ধরনের লোকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলেও সাংবাদিকদের সামনে এরা V চিহ্ন দেখাবে। কিছু জিজ্ঞাসা করলে হাসিমুখে বলবে, প্রাউড টু বি আ বাংলাদেশী!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



