ধর্মনিরপেক্ষতা ও ধর্মহীনতার মধ্যে যে বিশাল ব্যবধান তা বোঝার জন্য শিক্ষার প্রয়োজন আছে। গভীরভাবে ধার্মিক একজন ব্যক্তিও ধর্মনিরপেক্ষ হতে পারেন। ধর্মনিরপেক্ষতা মানে নাস্তিকতা নয়। যারা নাস্তিক তারা স্রষ্টার অস্তিত্বেই বিশ্বাস করেন না। কিন্তু ধর্মনিরপেক্ষ একজন ব্যক্তি ধর্মবিশ্বাসী, জীবনাচরণে ধর্মের অনুশাসন মেনে চলা ধার্মিক ব্যক্তি হতে পারেন। কিন্তু তিনি বিশ্বাস করেন যে, ধর্ম ব্যক্তিগত পবিত্র বিশ্বাস, যাকে নিয়ে রাজনীতি করা চলে না। এরা বিশ্বাস করেন ধর্মের নামে অপর ধর্মে বিশ্বাসী কারো উপর খড়গ তোলা যায় না। একটি সুন্দর পৃথিবী যেখানে জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী কোন কিছুই মানুষের বিবেচ্য নয়, মানবতাই সকলের প্রেরণা হবে। সকলে সকলকে ভালবাসবে, সম্মান করবে, একজনের অধিকার কোন যুক্তিতেই অন্যজন খর্ব করবে না – এটাই কি সকল ধর্মের শান্তির বাণী নয়
-ডা: নুজহাত চৌধুরী : শহীদ ডাঃ আব্দুল আলীম চেীধুরীর সন্তান
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





