somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে কি হচ্ছে? এর পরিণতি কি?

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ কিছু বলতে পারছে না। সবারই প্রশ্ন। উত্তর নেই কারো কাছে। সবাই প্রশ্ন করছে। দেশে কি হচ্ছে। এর পরিণতি কি হবে। আসলে পরিণতির কথা কেউ বলতে পারছে না। আমাদের দেশের দুটি রাজনৈতিক জোটের নেতারা যা করছেন তাতে সামনের দিকে দেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
আমরা যারা চাকুরি করি। মাস গেলে বেতনের আসায় বসে থাকি। তাদের অবস্থা কি হবে? আমাদের যারা বেতন দেন তারাতো ব্যবসা করেন। ব্যবসার কামাই থেকে আমাদের মতো কামলাদের বেতন দেন। তাদের ব্যবসা যদি এভাবে দিনের পর দিন বন্ধ থাকে। তাহলে আমাদের বেতন কোথা দেবে?

সারা দেশের ১৬ কোটি মানুষই একে অপরের ওপর নির্ভরশীল। এভাবে হরতাল অবরোধ চলতে থাকলে এক সময় দেশ আর চলবে না। মানুষ না খেয়ে মারা যাবে।
নেতারা এসব কি বুঝেন না? দুই নেত্রী না হয় বেড়াজালের মধ্যে আটকে থাকেন। তারা এসব বুঝতে পারনে না। কিন্তু তাদের আশে পাশে যারা থাকেন তারাতো বুঝেন। কিন্তু তারা বুঝেও না বোঝার ভান ধরে বসে থাকেন কেন? আপনারা আপনাদের নেত্রীদের বুঝানোর চেষ্টা করেন।
এভাবে কোনো দেশ চলতে পারে না। মানুষ দিশেহারা হয়ে পড়েছে। জমানো টাকা খেতে খেতে এক সময় তাও শেষ হয়ে যাবে। তখন তারা কি করবে?

এখনো সময় আছে। একটা সমঝোতার মধ্যে আসেন। নাহলে এ জাতি আপনাদের ক্ষমা করবে না। দুই দলই কিছুটা ছাড় দিয়ে একটা সমঝোতার নির্বাচন করেন। এ ধরণের এক তরফা নির্বাচন করে সেই ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। তাতে দিন দিন সমস্যা বৃদ্ধি পাবে। দয়া করে এখনই পদক্ষেপ নিন। দেশে শান্তি ফিরিয়ে আনুন।

দেশের এই সমস্যার জন্য দুই নেত্রী একে অপরকে দায়ী করছেন। একজন বলছেন বিরোধীদল মানুষ হত্যা করছে। আন্দোলন করে দেশের ক্ষতি করছে। অন্য দিকে আর এক নেত্রী বলছেন, যিনি ক্ষমতায় আছেন তার অপকর্ম বন্ধ করতেই তারা আন্দোলন করছেন। এখন জনগণ কোন দিকে যাবে। জনগণের মাথায় লবন রেখে আপনারা বড়ই খাচ্ছেন। কিন্তু জনগণের সুবিধার দিকে মোটেই নজর দিচ্ছেন না। এভাবে চলবে না। সমঝোতায় আসুন। সমঝোতায় আসুন। সমঝোতায় আসুন। দেশে শান্তি ফিরিয়ে আনুন। দুজনই ৫০/৫০ দায়ী হবেন। ভেবে দেখুন কি করবেন।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×