somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টানাটানি আর কতকাল?

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনটাই একটা টানাটানি। যার যত বেশি টাকা, তার তত বেশি টাকার অভাব। আমি প্রায়ই একটা কথা বলে থাকি। যার কাছে ১০ হাজার টাকা আছে, সে মনে মনে ভাবে লাখ খানেক টাকা থাকলে ভাল হতো। একটা কিছু করতাম।

যার কাছে ১ হাজার টাকা আছে সে ভাবে ১০ হাজার টাকা থাকলে একটা কিছু করতাম।

আবার যার ১০ লাখ আছে সে ভাবে ১০ কোটি থাকলে একটা বড় ব্যবসা করতাম।

যার দশ কোটি আছে সে ভাবে ১০০ কোটি থাকলে বড় কিছু করা যেত। যার ১০০ কোটি আছে সেভাবে ১ হাজার কোটি থাকলে অনেক বড় কিছু করা যেত।

তার মানে কি দাড়ালো। মানুষের চাহিদার কোনো শেষ নেই। যার যত টাকা বেশি, তার প্রয়োজন তত বেশি।

এবার আমার কথায় আসি। যখন চার হাজার টাকা বেতনে চাকুরি করতাম, তখন মনে মনে ভাবতাম হাজার দশেক টাকা বেতন পেলে আর একটু ভাল থাকা যেত।

তারপর যখন ১২ হাজার পাওয়া শুরু করলাম তখন ভাবতাম ২০ হাজার পেলে আর একটু ভাল থাকতে পারতাম। ততদিনে সংসারে একজনের জায়গায় দুজন।

এরপর যখন ২০ পাওয়ার শুরু করলাম, তখন ভাবতে লাগলাম ত্রিশ পেলে বোধ হয় ঋণ করা লাগবে না। সেই চাহিদা মিটেছে আরো কয়েক বছর আগে।

এখন চাহিদা আরো বেড়েছে। এখন ভাবি ১ লাখ টাকা বেতন পেলে বউ বাচ্চা নিয়ে একটু ভালভাবে খেয়ে পড়ে বাঁচতে পারতাম। কিন্তু আমার সে আশা কখনোই পুরণ হবে না। তার আগেই হয়তো এ ধরা ছেড়ে চলে যেতে হবে।

এবার টানাটানির কথায়।

ছোট বেলায় যখন বাবার হোটেলে খেয়ে পড়ে বড় হয়েছি, তখন একবারও ভাবিনি যে আমি চাকুরি করবো। আর চাকরি যেহেতু করবো না সেহেতু লেখাপড়াও তেমন একটা বেশি করিনি। রাতে ঘন্টা খানেক পড়লেই মনে হতো অনেক পড়া হয়েছে। সকালে স্কুল থাকলে স্কুলে। না হলে খেলতে বের হয়ে যেতাম।

বড় হলাম। কোনো মতে টেনে টুনে বিএ পাশ। তারপর বিদেশে পারি। ফিরে এলাম। বাবা মারা গেলেন। মাথায় অনেক চিন্তা ভর করলো। কর্মজীবনে পা রাখলাম।

বিদেশ আর আদম ব্যবসা করে অনেক টাকা পয়সা কামাই করলাম। বিয়ে করলাম। দুই ছেলে হলো। টানাটানি শুরু হলো। সেই ২০০০ সালের পর থেকেই আমার সংসারে টানাটানি। এই টানাটানি আর শেষ হবে না। হয়তো টানাটানির মধ্যেই কবরে চলে যাব।

এলাম সাংবাদিকতায়। আবার পড়াশুনা শুরু করলাম। বুড়াকালে প্রচুর পড়াশুনা। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা করলাম জাতীয় বিশ্বদ্যিালয় থেকে। এখন সাংবাদিকতা করি। অনেকে অনেক কিছু করে এই পেশায় থেকে। আমার সেটা হয়ে ওঠে না। কারও কাছ থেকে কোনো সুবিধা নেয়া। বা অন্যভাবে দু’টাকা কামানো এমন অভ্যাস কোনো দিন ছিল না। আর ভবিষ্যতেও হবে বলে মনে হয় না। বেতন যা পাই, টেনেটুনে ধার দেনা করে চলে যায়। আল্লাহর কাছে অনেক শুকরিয়া তিনি আমাকে অনেক ভাল রেখেছেন। সমস্যা একটা সেটা হলো টানাটানি।

মনে একটাই শান্তনা। ধনীদের ৫০০ বছর আগে গরীবেরা জান্নাতে যাবে। আমি যেন গরীবের কাতারে থেকে মরতে পারি। এটাই বড় চাওয়া।

হাবি জাবি আর লিখতে পারবো না। অফিসে কাজের প্রচুর চাপ। তার মধ্যেই দশ মিনিট বের করে লেখাটা লিখে ফেললাম। অনেক দিন সামুতে কিছেু লেখা হয় না।

এমাসেও আমার টানাটানি। তাই টানাটানির গল্পটা লিখলাম। সবাই ভাল থাকুন।

সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×