somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ না মানুষ!

০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাটি আজ ৩ সেপ্টেম্বরের। সময় আনুমানিক বিকেল চারটা কিংবা সাড়ে চারটা। স্পট-চট্টগ্রাম নগরীর জিইসি মোড়। এক তরুণের সঙ্গে কি নিয়ে যেন কথা কাটাকাটি হচ্ছিল ট্রাফিক পুলিশের। মুহুর্তেই উত্তেজিত পুলিশ। তরুণকে টেনে হেঁচড়ে নিয়ে গেল সংলগ্ন ট্রাফিক বক্সে। হু হু করে চারদিক থেকে এসে গেলো বেশ কয়েকজন পুলিশ। ছিল মোটর বাইকে আসা অফিসারও। তরুণটির ওপর প্রথম থেকেই চলছিল বেধড়ক লাঠিপেটা। হামলায় যোগ দিচ্ছিল অন্যরাও। প্রথম থেকে হামলার শিকার তরুণ বলে যাচ্ছিল 'আমি ছাত্র'। পুলিশী বর্বরতার শিকার তরুণটি এক পর্যায়ে নিথর হয়ে পড়ল। শরীরের বিভিন্ন অংশে ঝরছিল রক্ত। পুলিশের এক সদস্য তরুণের রক্ত মেখে নিল নিজের শরীরে। এমন ভাব নিল তরুণটিই যেন তাকে মেরে রক্তাক্ত করেছে।
ইতিমধ্যে উৎসুক কয়েকজন প্রতিবাদ করলে পুলিশ তেড়ে আসে তাদের দিকেও। প্রতিবাদকারীদের খেতে হলো পুলিশের লাঠিপেটা। এক পর্যায়ে পুলিশের পিকআপ নিয়ে গেল তরুণটিসহ আরও দু'জনকে। পিকআপে তোলার সময়ও থেমে ছিল না পুলিশের লাঠি।
তরুণটি অপরাধী না নিরপরাধ তা জানা গেল না। কারণ উল্লিখিত বর্ণনা এক প্রত্যক্ষদর্শীর। ঘটনাস্থলে থাকলে আমার বিস্তারিত জানার সুযোগ ছিল।
সন্ধ্যায় খুলশি থানায় খবর নিয়ে ৩ তরুণকে আটকের বিষয়ে নিশ্চিত হই। পুলিশ জানায়, ওই তিন তরুণের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলার প্রস্তুতি চলছে। তারা পুলিশের ওপর হামলা করেছে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা থানার ওসিকে জানাতেই তিনি বললেন, টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) এর কাছে খবর নিচ্ছি-প্রকৃত ঘটনা কী।
প্রশ্ন হলো, একটি স্বাধীন দেশের কোনো নাগরিককে পুলিশ কী এভাবে নিগৃহিত করতে পারে? হতে পারে সে অপরাধী।
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×