somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাহ্ অরূপ, আপনার এই বিবেকের দংশন, মানতে পারলাম না

০১ লা আগস্ট, ২০০৬ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অরূপ, বস্নগে লেখা হয় না, কিন্তু মাঝে মাঝে পড়া হয়। আপনার লেবানন- মাই এ্যাস লেখাটি পড়ছিলাম এবং মনে পড়ছিলো কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। পরে আপনার লেখার নীচে আসা মনত্দব্যগুলি পড়ে মনে হচ্ছিলো, আপনি মনে হয় মৌচাকে নয়, হায়নার গুহায় গিয়ে প্রবেশ করেছেন, এবার আপনাকে ছিঁড়ে-খুঁড়ে খাবে সবাই এবং উলঙ্গ-উলস্নাসে মেতে উঠবে। এবং হয়েছেও তাই।

পরে আজ এসে দেখলাম আপনি আপনার বক্তব্যের কিংবা মেজাজের ভুল স্বীকার করেছেন। আপনার এই ভালত্বটুকু হয়তো সুশীল বিবেকের কাছে গ্রহণীয় কিনত্দু যাদের উদ্দেশ্যে আপনার মেজাজের এই ভাঙন তাদের মনকে দ্রবীভ্থত করতে পারবে কি? তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইবো না কেন _ ধরনের কথা যদি ধরেন তাহলে বলবো, আজকে বাংলাদেশে এ কারণেই সুশীল ও সেকু্যলার শক্তির পরাজয় ঘটেছে। সশস্ত্র ধর্ম-সন্ত্রাসের সামনে আপনি যদি "এই গরম্ন সরে দাঁড়া" জাতীয় বাক্য বলেন তাহলে আপনাকে শানত্দিনিকেতনী ঢংগা হিসেবে বিদ্রম্নপ শুনতে হবে নইলে আপনি কিংবা ধর্মের ছুরি বা বোমায় নিহত হতে হবে। আপনার এই ভুল স্বীকারকে তাই নিতে পারিনি সহজে, মনে হয়েছে বিবেকের দংশন কিংবা বিবেকবান সহৃদয়তা তাকেই দেখানো উচিত, যারা এর মর্মটা বুঝবে। মুক্তিযুদ্ধ যাদের গাত্রদাহের কারণ, বাঙালির বিজয় যাদের কাছে এখনও গ্রহণযোগ্য নয়, যারা এখনও তিন লাখ আর ত্রিশ লাখ নিয়ে কুতর্কে নেমে গোটা মুক্তিযুদ্ধকেই হাস্যকর করে তোলে তাদের উদ্দেশ্যে আপনার মেজাজের যে বিস্ফারণ ঘটেছিল, সেটাই সঠিক ছিল, আপনার বিবেকের এই দংশিত রূপ তাই কষ্টই দিল। কিন্তু সবটাই আপনার ব্যক্তিগত, তারপরও কথা থেকে যায়, আপনার সঙ্গে যারা সহমত পোষণ করে কিংবা ধর্ম-সন্ত্রাসের সামনে পিছু হঠে হঠে যাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, তারাও যদি আপনার মতো প্রথমে ঘুরে দাঁড়িয়ে আবার বিবেকের কারণে মাথা নুইয়ে ফেলে, তখন ব্যাপারটা কেমন হবে, বলুনতো?

যাকগে, লেবানন বিষয়ে আপনার বক্তব্য পাঠে ব্যক্তিগত যে অভিজ্ঞতার কথা মনে এসেছিল সেটা বলে শেষ করছি। যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি সেখানে বহু দেশের ছেলেমেয়েদের মধ্যে মধ্যপ্রাচ্য বিশেষ করে ফিলিসত্দিন, লেবানন, জর্দান, মিশর ও সিরিয়ার ছেলেরা সংখ্যায় অনেক ছিল। মাঝে মাঝে ফিলিসত্দিনিদের কোনও জাতীয় দিবস অথবা প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ারও সৌভাগ্য হয়েছে। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই বুঝে গেলাম যে, কি ফিলিসত্দিন, কি লেবানন, কি জর্দান-সিরিয়া-মিশর, কোনও দেশের ছাত্ররাই আমাদের মানে বাঙালিদের ঠিক ভাবে গ্রহণ করে না। প্রশ্ন করলাম অনেকের কাছেই, ওদের একটাই জবাব, তোমরা ইসলামিক রাষ্ট্র পাকিসত্দান ভেঙেছো, তোমরা প্রকৃত মুসলমান নও। ভেবে দেখুন বিষয়টা, ওদের অসত্দিত্বের লড়াইয়ে সেই প্রথম থেকেই বাঙালির অংশগ্রহণ সক্রিয় এবং মনসত্দাত্তি্বক উভয়ই এতোটা প্রকট ছিল যে, আনত্দর্জাতিক সংবাদ মাধ্যমেও বাঙালি গেরিলা যোদ্ধার ছবি দেখানো হতো ফিলিসত্দিন বিষয়ক কোনও সংবাদে, কিন্তু ওরা আমাদেরকে দোষারোপ করে পাকিসত্দানের অবকাঠামো থেকে বেরিয়ে স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য! বললে হয়তো কেউই বিশ্বাস করবেন না যে, ফিলিসত্দিনি কিংবা লেবানিজ বা আরবীয় কোনও অনুষ্ঠানে বাঙালি ছাত্র-ছাত্রীদের আমন্ত্রণ জানানো হতো না। তার মানে এটা নয় যে, লেবাননে ইসরায়েলী বর্বরতা বৈধতা পেয়ে যায়, কিন্তু কষ্ট হয় খুব, তোমার জন্য আমি ডুব দিতে পারি কিন্তু তুমি আমার জন্য পা ভেজাতেও পারো না??

আমি জানি এবং আমার মতো অনেকেই বিশ্বাস করেন যে, ওদের এই অবহেলায় বাঙালির কিছুই এসে যায় না, কিন্তু যে জাতি কিংবা দেশ আমার বাংলাদেশ, বাঙালীত্ব ও স্বাধীনতাকে কটাৰের চোখে দেখবে তাকে আমরা ভালোবাসবো, কিংবা তাদের জন্য সহমর্মিতা উজাড় করে দেবো সেটা আশা করাটাইতো অন্যায়। এটাতো আমাদের সৌজন্যবোধ যে, আমরা মধ্যপ্রাচ্যের এই অগণতান্ত্রিক ও অশানত্দির জন্য মানবিক ভাবে কাতর হই, কষ্ট পাই। কিন্তু তাই বলে আমাদের মুক্তিযুদ্ধ আর আত্ম অংহবোধকে বিকিয়ে দিয়ে শুধু মুসলমান বলেই ওদের জন্য জীবনপাত করাটাকে কি আখ্যা দেওয়া যায়? মায়ের চেয়ে মাসির দরদ বেশি হলে তাকে যেনো কী বলে?

আপনার জন্য অমিয় শুভেচ্ছা অরূপ। ছবিটি গণহত্যায় নিহত বাঙালির, অথবা পৃথিবীর অন্য যে কোনও মুক্তিকামী জাতির, কি আসে যায় তাতে!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×