somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচার মানি কিন্তুক , তালগাছ আমার

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"মুমিন মিয়া , এদিক আহো ", কাল্লু কাকার ডাক হুইনা ফিরা চাইলাম । দেহি মন্টুর চায়ের দোকানে বিসাল আলোচনা সভা বইচে । যাইতাছিলাম বাজারের দিকে, আইজকা তো আবার হরতালের লাইগ্যা বাস চালান বন্ধ ,ভা্বলাম দোকানে বইয়া এককাপ চা মাইরা লই। গিয়া দেহি আলোচনার টপিক্স হইলো, বাংলাদেসে গনতন্ত্র না থাইক্কা সৈর সাসন থাকন উচিত কিনা।
কাল্লু কাকা আবার গলা খেকরী দিয়া কইল
- যা কইতাছিলাম, তোমরা তো বোকার দল কিছু বুঝলা না , সৈর শাসন হইলে ১০ বছরের মইধ্যেই বাংলাদেশের চেহারা পাল্টাইয়া যাইবো , একজনেই শাসন করবো । কেন মাহাতির মুহাম্মদরে দেহ নাই , ইন্দোনেশিয়ারে কই উঠাইয়া দিল ।

পাসের থেইক্কা খোকন ছেমরাডা আবার কইয়া উঠলো ,
-কাকা ইন্দোনেশিয়া না তো, মালেশিয়া ।
- ঐ হইলো আর কি , কোন দেশের ঐডা ব্যাপারনা , ব্যাপার হইলো বাংলাদেশের না, হেডাই দুঃখ ।

খোকন পোলাডা রিস্কা চালায় , হেয়ও এসব জানে দেইখা অবাক হইলাম , যাক বাংলাদেসের জনগন তাইলে ভালই খোজ রাহে ।

ঐদিকে জাফর ভাই আবার বিপক্ষে চিল্লাইয়া উঠলো্‌, " কেন কাকা এতদিন যারা রাজনীতি করছে হেরা কি তাইলে গাঙ্গে ভাইসা যাইবো, আমাগো ভোটের কি কুনু দাম নাই । সৈর শাসক দুর্নীতি করলে তখন আ্মরা তো প্রতিবাদ করবারও পারুম না "

কাল্লু কাকা কইলো ," হের লাইগাই ভালো একজনরে দেইখা ক্ষমতায় বহাইতে হইবো যেন, দুর্নীতী করলেও দেশের লাইগা কিছু অন্তত করে । এহনও তো দুর্নীতি হয়, কি বা কইবার পার , এক সরকার দুর্নীতি করে , পরের সরকার আইয়া পাল্লা দিয়া আরো বেশী করে । যেন রেস খেলতে লাগছে ।

মনে হইলো কথাখান মিছা না । আমরা সাধারন জনগন সারাজীবনই ভুদাই রইয়া গেলাম । আমার এক মামা আছিল ,বৌয়ের লগে ঝগড়া হইলেই দেখতাম কোদাইল দিয়া মাডি কুপাইতো , এইডা করলে হের নাকি রাগ কমতো । একদিন দেহি হের বঊও হের লগে ঝগড়া কইরা কোদাইল লইয়া মাডি কুপান সুরু করছে । এহন আমরা হইলাম ঐ মাডির মতন , সরকার বিরোধী দল ঝগড়া করে আর কুপ খাই আমরা ।

দীর্ঘস্বাস ফালাইয়া উইঠা খাড়াইলাম , "কাকা আমি এহন যাই , বৌ বইয়া রইচে বাজার লইয়া যাইতে হইবো " ।
এরপর নিজের পথ ধরলাম । এইসব আলোচনা কইরা কিছুই হইবো না , সবাইরই কথা কথা এক ," বিচার মানি , কিন্তুক তালগাছ আমার " ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×