দৃষ্টিভঙ্গি দু’ধরণের- ১. ইতিবাচক বা প্রো-একটিভ ২. নেতিবাচক বা রি-একটিভ। ইতিবাচকতা সম্ভাবনার কথা বলে, বিশ্বাসের কথা বলে। অন্যদিকে নেতিবাচকতা মানেই হলো আশঙ্কা আর প্রতিনিয়ত ব্যর্থতার স্মরণ। আমাদের চারপাশে প্রতিনিয়ত যা ঘটছে তা অনেকসময়ই আমাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। একই সাথে আমাদের দুঃখ দুর্দশার কারণও হলো ঘটনার প্রেক্ষিতে আমাদের প্রতিক্রিয়া।
একজন নেতিবাচক মানুষ খুব সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়। অন্যের কথায় কষ্ট পায়, আনন্দিত হয়, বিতর্কে লিপ্ত হয়, অভিমান করে এবং সেইসাথে নিজের নিয়ন্ত্রণ তুলে দেয় অন্যের হাতে। একজন নেতিবাচক মানুষ যাত্রা শুরু করে আশঙ্কা নিয়ে, ব্যর্থতার চিন্তা নিয়ে। আর তার পরিণতিও হয় সবসময় ব্যর্থতা।
জীবনে জয়ী হতে হলে ইতিবাচক হতে হবে এবং এটা সম্ভব সহজ কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে :
১. অন্যের কথা বা পারিপার্শ্বিকতা দ্বারা প্রভাবিত না হওয়া
২. সমস্যা দেখলেই অস্থির না হয়ে ঠান্ডা মাথায় নিজের বিবেক-বুদ্ধি অনুসারে কাজ করা
৩. ভুল থেকে শিক্ষা নেয়া এবং পুনরায় না করা
৪. নিয়মিত মেডিটেশন করা
৫. সৎসঙ্ঘে একাত্ম থাকা
ইতিবাচকতা এবং নেতিবাচকতা দুটোই শক্তি। আমাদের জীবন জয়ের আনন্দে উদ্ভাসিত হবে, না হবে পরাজয়ের গ্লানিতে পূর্ণ তা নির্ভর করবে যে কোন একটি শক্তির প্রাবল্যের উপর। সৎসঙ্ঘে একাত্মতাই পরিপুর্ণভাবে ঘটাতে পারে ইতিবাচক শক্তির জাগৃতি এবং জয়ের পথে নিরবধি অগ্রযাত্রা।
সূত্র: কোয়ান্টাম মেথড http://quantummethod.org.bd
আলোচিত ব্লগ
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।