somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্তত একবার বলুন, “আমি তোমাকে ভালোবাসি”-

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা, যারা লেখার নামটা পড়েই মুচকি হাসি দিয়েছেন তাদের আগেভাগেই বলে রাখি- ঐ কথাগুলো কিন্তু কেবল আপনার স্বামী বা স্ত্রীর জন্য। অন্যের স্বামী-স্ত্রী তো দূরের কথা, এমনকী ‘হবু’ সঙ্গীর জন্যও না। অতএব যারা প্রেম-টেম করছেন তাদের বলি আগে বিয়েটা সারুন, তারপর এই লেখা পড়লে লাভ হবে!
একবারই কেন বলতে হবে? আসলে শুনতে খুব কম মনে হলেও এমন কজন দম্পতি আছেন যারা ক’বছর পরও সংসারে ‘ভালোবাসা’টাকে টিকিয়ে রাখতে পারেন? প্রায় সবার জন্যই ব্যাপারটা অভ্যেসে দাঁড়িয়ে যায়, সংসার পরিণত হয় ‘বোঝা’য়। এর পেছনে বহু হাজার কারণ থাকলেও সমাধানের সূত্র কিন্তু কেবল কয়েকটাই:
প্রথমত, প্রত্যাশাকে যুক্তিসঙ্গত রাখুন। ‘অতঃপর তাহারা সুখে-শান্তিতে থাকতে লাগলো’ অথবা হিন্দি-সিরিয়ালের মতন চূড়ান্ত ভালোবাসা-বাসি, কেউ কাউকে ছেড়ে থাকতে পারেনা –এমনতর যদি ভেবে থাকেন তাহলে বলতে হবে আপনার আশা কখনও পূর্ণ হবেনা। কারণ বাস্তবে কক্ষণও এমন হয় না। আবার আপনি যদি ভাবেন যে প্রেম করার সময় যেমন ছিলো আপনার স্বামী/স্ত্রী এখনো তেমন আচরণ করবে তাহলে ভুল করছেন। কারণ খোঁজ নিয়ে দেখবেন- প্রেমিক পুরুষ আর বিবাহিত স্বামী –এ দুয়ে আকাশ-পাতাল তফাত। মেয়েদের বেলায়ও তাই। কারণ প্রেমিকা যত সহজে সব কষ্ট মুখ বুজে সহ্য করে- স্ত্রী কিন্তু মোটেও তেমন নন; নাস্তায় একটা বাড়তি পদ চাইলেই তার মেঘগর্জন শুনতে হয়! তাই অন্যের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে বাস্তবসম্মত প্রত্যাশা করুন।
আর শুনতে খুব খারাপ শোনালেও আর্থিক ব্যাপারটা কিন্তু খুব বেশি জরুরি। ঐ যে বলে না- অভাব যখন সদর দরজা দিয়ে ঢুকে, প্রেম তখন খিড়কি দিয়ে পালিয়ে যায়! একটা মজার ঘটনা ছেপেছিলো রিডার্স ডাইজেস্টে: এক তরুণ ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে হাতেনাতে। পুলিশের ডান্ডা খেয়ে সে স্বীকার করে যে, তার প্রেমিকার একটা হীরের আংটির খুব শখ। কিন্তু গরিব বলে সে আংটির টাকা যোগাতে ডাকাতি করতে গিয়েছিলো! ভাগ্যের পরিহাস হলো ঐ ঘটনা শুনে প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়! অতএব হীরের আবদার করার আগে স্বামীর অবস্থাটা বুঝে নেবেন। প্রত্যাশা যেন পকেটের সাথে মানিয়ে চলে সে খেয়াল রাখবেন।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনে ক্ষোভ চেপে রাখবেন না। ‘ও আমাকে বুঝলো না’ –এমনটা ভাবতে গেলে সারাজীবনেও আপনার মনোবাসনা পূর্ণ হবেনা। তাই ‘ও বুঝবে’ এই আশায় না থেকে তাকে বুঝিয়ে দিন কেমনটা আপনি চাইছেন।

শেষ বেলায় বলি, দাম্পত্য সম্পর্ক কোনো গাণিতিক নিয়মে চলে না; যেটা অন্য সব সম্পর্কের বেলায়ও সত্য। তাই সবকিছু যে সবার বেলায় খাটবে তেমনটা ভাবা ঠিক নয়। তবে একটা খাঁটি কথা হলো সব ঝামেলার পরও যদি আপনার স্বামী/স্ত্রী বোঝেন যে আপনি তাকে ভালোবাসেন তাহলে কোনো সমস্যাই আর বড় হয়ে দাঁড়াবে না। কিন্তু এর জন্য কেবল মনে মনে ভালোবাসলেই হবে না, প্রকাশটাও খুব জরুরি। তাই একটা সহজ উপায় হলো দিনে অন্তত একবার উনাকে বলুন, “আমি তোমাকে ভালোবাসি”।
সূত্র: কোয়ান্টাম মেথড http://quantummethod.org.bd
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×