somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘গন্তব্য- জাহান্নাম’

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন ভার্সিটিতে পড়ে এক ছেলের কথা শুনছিলাম: ঢাকায় একা থাকে। বাবা যে হাতখরচ পাঠান তার থেকে খুব বেশি বাঁচেনা বলে দুইটা টিউশনি করে। এরপরও নাকি বন্ধুদের কাছ থেকে ধার করতে হয়। কেন? কারণ তার ফোনের পেছনে মাসে খরচ হয় ২০০০ টাকা! আরও অবাক হলাম তার পরের কথাগুলো শুনে। সে বই-খাতা কিনছেনা টাকার অভাবে, কিন্তু মোবাইল-ইন্টারনেটে আগের মতই খরচ করছে! যখন বললাম এইসব ‘অলস কাজকারবার’ বাদ দিতে- একেবারে আকাশ থেকে পড়লো যেন, বললো, ‘আমি অলস!’

আসলেই তো সে কি অলস? সবাই ভাবি বিছানায় শুয়ে ‘কিছু না করাই’ বোধহয় আলস্য। কিন্তু এই যে অকাজে সময় নষ্ট করা, সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত হিন্দি সিরিয়াল দেখা, ঘন্টার পর ঘন্টা ফেসবুকিং-ফোনে ‘আজাইরা প্যাঁচাল –এগুলো কি আলস্য নয়? ক্ষণিকের ভালোলাগায় গা ভাসিয়ে দেয়াটা কি দীর্ঘসূত্রিতা নয়?

গান আছে না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফূর্তি করো। আমরা মনে করি, পৃথিবীতে মানুষের একমাত্র লক্ষ্য হচ্ছে কত আরাম আয়েশ করা যায়। কিন্তু এটা বুঝিনা যে ভবিষ্যতের আরামের জন্য বর্তমানে কষ্ট করতে হয়। ছোট মাছটাই যদি ধরে বসে থাকি তো বড় মাছ তো চোখের সামনে দিয়ে বেরিয়ে যাবেই! ঐ যে ইংরেজিতে বলে না, ‘ডেস্টিনেশন হেল’- আলস্যের গন্তব্য জাহান্নাম, তা তো আর এমনি এমনি না।

সব ধরণের দীর্ঘসূত্রিতার পেছনেই তিনটি সাধারণ কারণ আছে: প্রথমত, আমরা বড় বড় কাজ করতে চাই কিন্তু সে লক্ষ্যে বাস্তবে কাজ করি না (মাস শেষে ঠিকই ইনক্রিমেন্ট চাই, বছর ঘুরতে না ঘুরতে প্রমোশন চাই- কিন্তু অফিসে বাড়তি এক ঘন্টা কাজ করতে আমরা নারাজ!); দ্বিতীয়ত, কাজ শুরু না করার ব্যাখ্যা দাঁড় করাতে আমরা মেধাবী (যেরকম সারাদিন বাসায় থাকার পরও গৃহিণীরা কেন ঘরের কাজ শেষ করতে পারেন না? কারণ ‘ভাল্লাগছিলো না’ অথবা গা-হাত-পা ‘ম্যাজ-ম্যাজ’ করছিলো সেজন্যে!); এবং তৃতীয়ত, আমরা জানি যে আলস্যের কারণে ক্ষতি হচ্ছে, কিন্তু এই বোধ আমাদের আলস্যকে আরও বাড়িয়ে দেয় (যেরকম অনেক পড়া জমে গেছে বলে আমরা পড়তে বসতেই ভয় পাই!)

অতএব সময় থাকতে সতর্ক হওয়া ভালো। আপনার শুরু করার জন্য কয়েকটি সহজ উপায় বলে দিতে পারি:

# প্রয়োজনীয় কাজের একটা তালিকা করুন। একেবারে ঘণ্টা-মিনিট-সেকেন্ড বেঁধে রুটিন করবেন না বরং জরুরি কাজগুলো ১-২-৩- ... এভাবে লিখে যান। এই তালিকাটি সবসময় পকেটে বা সঙ্গে রাখুন এবং সময় পেলেই একবার এতে চোখ বুলান। হয়ে গেলে ঐ কাজের পাশে একটি টিক চিহ্ন দিন। দিন শেষে অন্তত ৫ মিনিট ব্যয় করুন যে কাজগুলো করা হলো না সেগুলো চিহ্নিত করতে।
# শারীরিক পরিশ্রমের পরিমাণ বাড়ান। কাউকে পানি ঢেলে দিতে না বলে নিজে অপরকে পানি ঢেলে খাওয়ান। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। শরীর যত কাজে অভ্যস্ত হবে তত এর ক্লান্তি কমবে। আর যত এ আরামে থাকবে তত আপনার শ্রান্তি বাড়বে। মনে রাখবেন, ‘শরীরের নাম মহাশয়, যা সহাই তাই সয়!’
# অপ্রয়োজনীয় ফোন বা টিভি দেখা কমাতে এ কাজগুলো দাঁড়িয়ে করুন। পা ব্যথা হলে এমনিতেই সময়ের হিসেব পাবেন। আর দিনে বিশেষ কোনো কাজ করার থাকলে ঐ সময়টাতে ফোন বা ঘড়িতে অ্যালার্ম দিয় রাখবেন। এতে ভুলে যাবার সম্ভাবনা কমবে।
# সবসময় বিশ্রাম খুঁজবেন না। একঘেয়েমি কমাতে একটানা কাজের ফাঁকে দু/একটি ছোটখাটো কাজ করুন। একবার বিশ্রাম নিতে গেলে দেখবেন গা ছেড়ে দিবে, কিছুক্ষণ আগের সেই উদ্যমটা আর পাবেন না। তাই সবসময় কাজের মধ্যে থাকুন।
# অপ্রেয়াজনীয় কাজে দৃড়তার সাথে ‘না’ বলতে শিখুন। আপনার প্রয়োজন না বুঝে কেউ যদি রাগারাগি বা অভিমান করে তবে তেমন সম্পর্কে অপকারই বেশি।
# নিয়মিত মেডিটেশন করুন। জীবন থেকে যা চান সেই ছবিটাকে মেডিটেশন আপনার অবচেতনে গেঁথে দেবে। কাজ করার জন্য তখন আর বাইরে থেকে আগ্রহ দিতে হবে না; ভেতর থেকেই অহর্নিশি তাগিদ পাবেন।
সূত্র: কোয়ান্টাম মেথড http://quantummethod.org.bd
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×