somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের গ্রামের রাজনীতি

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীন বাংলাদশের পরাধীন মানুষগুলো সাতাশি হাজার তিনশত বিশটি গ্রাম জুড়ে বাস করে ৷ এই সাতাশি হাজার গ্রামের মধ্যে 'মাইজচর' গ্রামটাকে আমার ব্যতিক্রম মনে হয় ৷

দক্ষিন পূর্বদিকে মেঘনা আর উত্তর পশ্চিম দিকে ঘোড়াউত্রা নদী দিয়ে বেষ্টিত আমাদের এই গ্রামটা বাংলাদেশের একটি স্বাতন্ত্রিক গ্রাম ৷ যেন একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি ৷ বিশেষ করে রাজনৈতিক দিকটা বাংলাদেশের রাজনীতির সাথে হুবুহু মিলানো যাবে ৷ তাই একটু মিলানোর চেষ্টা করলাম--

খারাপ মানুষগুলো পৃথিবীর সব জায়গায় থাকে কিন্তু আমার মনে হয় আমাদের গ্রামে এর সংখ্যা আল্লাহর দুনিয়ার সব জায়গা থেকে বেশী ৷ তাদের অপকর্ম, অপরাধ গুলো এতই সাংঘাতিক পর্যায়ের হয় যা দেখলে কারো মাথা ঠিক থাকে না ৷ এদের এক একটার মাথায় তাবৎ দুনিয়ার যত কুখ্যাত মানুষ আছে তাদের সমষ্টির চেয়েও বেশী কুবুদ্ধি আছে ৷ তারা চা স্টলে বসে যে নীল নকশা তৈরী করবে বারাক ওবামার পুরো কেবিনেট, সিনেট মিলেও তা পারবে না ! এদের মধ্যেও আবার বিভক্তিও আছে ৷ কেউ দক্ষিণপন্থী আবার কেউ পশ্চিমপন্থী ৷ কেউ কাল মার্কস কেউ লেনিন ৷ কিন্তু এদের লক্ষ্য এক কিভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করে পরের ক্ষতিসাধন করা যায় ৷ একজন বড় হয়ে যাচেছ, ভালো চলছে, আমাকে তোয়াক্কা করে না ৷ না না এটা মেনে নেওয়া যায় না এ কিভাবে ভালোভাবে চলে দেখার আছে! আমার ক্ষেতে ধান হয়না আর এর ক্ষেতে এত ধান? এটা মানা যায় না রাতেই ক্ষেত কাটতে হবে ৷ অমুকের পোলাই বিএ পাশ করছে কয়েকদিন পর চাকরী নিব ভালোভাবে চলব কিছুদিন পর আমাদের পাত্তাই দিবনা দে মামলায় ঢুকাইয়া ৷ ফহিন্নির পুতের মাইয়ারে এত ভালো যায়গায় বিয়া দিয়া দিব এইটা কেমনে সম্ভব ৷ দে প্যাচ লাগাইয়া ৷ এতো গেলো ব্যাক্তিগত বিদ্বেষের ফলে শয়তানীর গল্প ৷ আরো আছে রাজনৈতিক গল্প
আগে ছিল গোষ্ঠীগত কোন্দল এখন বেড়ে গোষ্টিয় দলীয় কোন্দলে রুপ নিয়েছে ৷ বাংলাদেশে যত গুলো দল আছে প্রায় তার সমান গোষ্ঠী আছে আমাদের গ্রামে ৷ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের মত বড় বড় দলের মত যেমন বড় গোষ্ঠী আছে ঠিক তেমনি সাম্যবাদী, বাসদ,জাসদ, জাতীয় দল, ইসলামী ঐক্যজোটের মত ছোট গোষ্ঠীও আছে ৷ এই গোষ্ঠীর ভিতরে আবার অংশ আছে ৷ আছে বিদ্রোহী নেতাও ৷ রাজনৈতিক ভাবে শক্তিশালী হতে যেমন দেশের প্রধান দুই দলের নেতৃত্বাধীন জোট মহাজোট গঠন হয়েছে ঠিক তেমনি প্রভাব বিস্তারের জন্য আমাদের গ্রামেও বড় গোষ্ঠীগুলোর নেতৃত্বাধীন জোট মহাজোট গঠিত হয়েছে ৷ প্রত্যেকটি জোটের মধ্যে একজন প্রধান আছে যিনি নেতৃত্ব দেন নিজের গোষ্ঠীর এবং জোটের ৷ দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় গ্রামের ক্ষমতার পরিবর্তনও ৷ যদি বিএনপি জোট ক্ষমতায় যায় তাহলে বিএনপি জোটের সাপোর্টার জোটও গ্রামের ক্ষমতায় আসে আবার আওয়ামীলীগ জোট ক্ষমতায় গেলে আওয়ামী সাপোর্টারদের জোট আসে ক্ষমতায় ৷ জোট প্রদান হয়ে ওঠেন গ্রামের সর্বময় ক্ষমতার অধিকারী ৷ তার কথা ছাডা গ্রামের একটা কুটিও নড়ে না ৷ তার চ্যালারা চামুন্ডারা হয় গ্রামের হর্তাকর্তা ৷ স্বৈরাচারির দিক দিয়ে তারা তাদের প্রধানমন্ত্রীকেও হার মানায় ৷ প্রত্যেকটি গোষ্টীয় জোটের রয়েছে শামীম ওসমান, জয়নাল হাজারীর মত সন্ত্রাসীরা ৷ আছে ছাত্রদল, ছাত্রলীগ ৷ বিএনপি আওয়ামীলীগ থাকবে সুশীল থাকবে না এটা কি হয় ৷ সুশিলও আছে ৷ তাদের ধর্ম দেশের বড় বড় সুশিলদের মতই ৷ ইনুর মত পাছাটা নেতাও আছে ৷ আছে এরশাদের মত তরুপের তাসও ৷ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যেমন প্রতিবেশী দেশ, সাম্রাজ্যবাদীরা হস্তক্ষেপ করে ঠিক তেমনি আমাদের গ্রামের রাজনীতিতে হস্তক্ষেপ করে পার্শ্ববর্তী গ্রামের নেতারা কখনো উপজেলা পর্যায়ের নেতারাও ৷ তারা ঠিক করে দিতে চান গ্রামের নেতৃত্ব কিন্তু বরাবরের মতই ব্যর্থ হয় তবুও তারা চেষ্টা চালিয়ে যায় যেমনটা জাতীয় রাজনীতিতেও হয়ে থাকে ৷ কখনো জাতিসংঘের ভুমিকায় অবতীর্ণ হয় উপজেলা প্রসাশন ৷ এসব কিছুর পরেও মাঝে মাঝে কিছু কিছু মানুষ যেমন দেশের মুখ উজ্জল করে আন্তর্জাতিক পরিমন্ডলে ঠিক তেমনি আমাদের গ্রামেরও কিছু কৃতিসন্তান আছে যারা গ্রামের মুখ পুরো অঞ্চলে উজ্জল করে ৷

মাঝে মাঝে যেমন দেশের বড় বড় নেতৃত্বকে খুন করতে ইচ্ছে হয় দেশের শান্তির জন্য ঠিক তেমনি কিছু মানুষকে খুন করতে ইচ্ছে হয় গ্রামের শান্তির জন্য ৷
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

×