অদ্ভুত এক পৃথিবীর নকশা এঁকেছি
মানুষেরর বদলে এখানে ঘুমিয়ে পড়ে পুতুল
রাত্রিকালীন সরাইখানায় আড্ডা জমে বেশ
কে খেলো পাখিমাংস সুস্বাদু হরিণ।
কিছু অভিশাপ পড়ে থাকে মরা নদীর বুকে
টেরাকোটায় আটকে থাকে মানুষের বিশ্বাস
যাদের জন্ম হয়েছিল মন খারাপের উপত্যকায়
তারা এখন শুনিয়ে যায় ক্ষুধার্ত দুপুরের গান।
রঙিন মোড়কে বেঁধে রেখেছি মাটির সংসার
প্রতি পদক্ষেপে বদলে যাচ্ছে বিজ্ঞাপন
মাটি খু্ড়লে শুধু পানি নয় ভেঙ্গে পড়ারও সম্ভাবনাও থাকে।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


