somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিভাবকের অবহেলা............

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়ে বলেই কষ্টে কাঁদে মেয়েরা, এ হাসি কি থাকবে শেষ পর্যন্ত??

উন্নয়নশীল দেশগুলোতে আজও কন্যাসন্তানের জন্মকে অভিশাপ বলে মনে করা হয় । বাংলাদেশও এর ব্যতিক্রম নয় । এ সমাজে এখনও অনেকেই কন্যাসন্তানকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না । তাদের কাছে কন্যাসন্তান মানেই বিরাট বোঝা । আর তাই দেখা যায় পুত্রসন্তানের আশায় অনেকের ঘরে 6/7টি কন্যা । পুত্রের তুলনায় কন্যার লালন-পালনে বেশি খরচ । আর তারপর আছে যৌতুকের ধাক্কা । আর তাই নিম্নবিত্ত পরিবারগুলো কন্যাসন্তানকে মনে করেন অভিশাপ । মূলত এই নিম্নবিত্ত ও অশিক্ষিত পরিবারেই কন্যারা বেশী নিগৃহীত হয় । অনেক পাষন্ড পিতামাতা তো আর্থিক দৈন্যতার কারনে আপন কন্যাকে হত্যা করতেও দ্্বিধা করেননা । কিন্তু যে পরিমান অর্থ তারা পুত্রের পেছনে খরচ করেন সেই একই পরিমান অর্থ যদি কোন কন্যার জন্য ব্যবহৃত করা হয় তবে সে কন্যা কি তাদের বাবা-মায়ের মুখে হাসি ফুটাতে পারবে না? কিন্তু এই সহজ কথাটিই অনেকে মানতে নারাজ ।

এটা তো গেল কেবল নিম্নবিত্ত ও অশিক্ষিতদের কথা, আজকাল কমবেশি প্রায় সব পরিবারেই দেখা যায় কোন না কোনভাবে মেয়েরা অবহেলিত হচ্ছে । পরপর কয়েকটি কন্যাসন্তানের জন্ম দেয়ার অপরাধে (!) অনেক পুরুষ তালাক দিয়ে দেয় তাদের স্ত্রীকে । অথচ গর্ভের সন্তানটি কন্যা হবে না পুত্র হবে তা পুরোপুরি নির্ভর করে পুরুষের এক্স ও ওয়াই ক্রমোসমের উপর ।

ভদ্রতার খাতিরে অনেকে তাদের কন্যাকে স্কুল-কলেজে প্রেরণ করলেও তাদের লেখাপড়া কখনই সম্পূর্ণতা লাভ করে না । পড়াশুনার মাঝপথেই তাদের বসতে হয় বিয়ের পিঁড়িতে , অনেকটা জোড়পূর্বক ভাবেই । মেয়েটি হয়তো মেধাবী, আরও পড়াশুনা করতে চায়, কিন্তু তার ইচ্ছার মূল্য কি দেয় তার বাবা-মা ? উনারা তো বেঁচে যান কোনমতে মেয়েকে পার করতে পারলেই । এ ধরনের বাবা-মা মনে করেন- 'মেয়েরা হল বাবার কপালে বিষফোঁড়ার মত, না কাটলে টনটন করবে আর কেটে ফেললেও দাগ থেকে যাবে আজীবন ।'

বাংলাদেশে এখনও অনেক পরিবার আছে, যারা মনে করে পুত্রসন্তান না থাকলে শেষ জীবন অন্ধকার । তারা পুত্রকে বংশের বাত্তি এবং শেষ বয়সের সম্বল ভাবেন । আর এ কারনেই তারা পুত্রের সুশিক্ষা নিশ্চিত করেন । কিন্তু এ সুবিধা তারা মেয়েদের দিতে রাজি নয় । কারন মেয়ে তো পরের ঘরেই চলে যাবে, দরকার কি এত টাকা ঢালার ? এই হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মেয়েদের অবস্থা ।

বর্তমানে অনেক মেয়েই উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, চাকুরি করছে । কিন্তু এদের সংখ্যা তো খুবই কম । নারী-পুরুষ যদি সমভাবে অগ্রসর না হয় তবে দেশ এগুবে কি করে? বেগম রোকেয়া তো সেই কবেই বলে গিয়েছেন- " সমাজ শকটের একটি চাকা বৃহৎ আর অন্যটি ক্ষুদ্র হইলে সে সমাজ কখনই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাইতে পারে না ।"

মেয়েরা এগুতে চায়, কিন্তু পারে না তাদের অভিভাবকদের বিবেচনাহীন কাজের জন্য ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

×