somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আর্টিস্ট ( Artist) হবো, হতেই হব

১৯ শে জুন, ২০১২ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাসরীফ আমার বড় ভাইয়ের এক মাত্র ছেলে , বয়স তিন . এখন সে সম্পূর্ণ শব্দ ব্যবহার করে কথা বলতে পারে . এবং কথা বলতে অনেক পছন্দ ও করে . শিখতে ও অনেক আগ্রহী . কেউ যদি তার সামনে অনেক বড় কোন বাক্য বলে ঐটা সে পুনরাবৃত্তি করবে অথবা করার সম্পূর্ণ চেষ্টা করবে .
তার সম্পর্কে আর ও একটি মজার তথ্য সে সবাই কে নাম ধরে সম্বোধন করতে ভালোবাসে. তার সাথে আমার সম্পর্কটা মা –ছেলে মতো , যত আবদার অথবা অভিযোগ আমার কাছে তবে তা বেশি ভাগ সময়ে তার বড় বোন নিয়ে , তার বোনের বয়স সাত . দুই জনের কাছকাছি নাম – বোনের নাম তাসনীম. দুই জনের মধ্যে ঝামেলা হয় কম্পিউটার গেম খেলা নিয়ে , অন্য সময়ে খুব ভালো বন্ধু .

আজ কাল সে ছবি আঁকা এবং রং দিয়ে খেলা করতে খুবই কর্মব্যস্ত ------

আজকের দিনে তার সাথে আমার মজার কিছু কথা হয়েছে.

অফিস থেকে এসে দেখি তাসরীফ আমার রুমে , গভীর মনোযোগের সাথে ছবি তে রং করতেছে . মেঝের অর্ধেকটা রঙে মাখামাখি .
আমি তার দিকে না তাকিয়ে আমার ছোট বোনের সাথে কথা বলতে ছিলাম রুমে টুকে , একটু পর সে আমার কাছে আসলো – আমাদের কথা

তাসরীফ : মম
আমি : হমম
তাসরীফ: (নিরব)
আমি : কিছু বলবে ?
তাসরীফ : মিনা (আমার বোন ) আমার জন্য গতকাল চকলেট কেক এনেছে .
আমি : ওহ আচ্ছা , আগামীকাল আমি নিয়ে আসবো.
তাসরীফ : মিনা আমার জন্য ডরে মন খেলনা ও এনেছে . আজ আবার চকলেট কেক আনবে .
এই বলে সোজা চলে গেল এবং আবার রং করতে লেগে গেল.

আমার বোন তখন আমাকে বললো , ও কেন তোমাকে এইটা বললো জানো কারণ তুমি অফিস থেকে আসার সময়ে তার জন্য কিছুই নিয়ে আসো নাই , তাই সে মিনা কে উদারন দিয়ে তোমাকে জানিয়ে দিলো . এইটা হইলো আমাদের বুদ্ধিমান তাসরীফ .

একটু পর তার দাদী তার ছবি দেখতে আসলো , তাকে জিজ্ঞাসা করলো তাসরীফ তুমি কি ছবি আঁকো
তাসরীফ এর বর্ণনা:

আমি সাগর এর ছবি আঁকি , সাগরের মাঝে একটা নৌকা আছে কিন্ত এখন সাগরে ঝড় শুরু হয়েছে তাই নৌকা ডোবে গেছে দাদু , দুইটা মানুষ ছিল এখন তারা গাছের ওপরে বসে আছে .
আমি তাসরীফ কে জিজ্ঞাসা করলাম সাগরে তুমি গাছ কোথায় পেলে ---
তার বুদ্ধিমান উত্তর : পাশে একটা island ছিল.

ততক্ষণে তার রং করা শেষ , আমি জানতে ছিলাম তাসরীফ তুমি বড় হয়ে কি হবে----------

তাসরীফ : আমি বড় হয়ে আর্টিস্ট হবো
আমি : আর্টিস্ট হবে?
তাসরীফ : হতেই হবে

তার এই “হতেই হবে” কথাটা আমার আজ অনেক ভালো লাগলো , একটা তিন বছরের শিশু জানেনা তার জন্য কি অপেক্ষা করতেছে কিন্ত সে এখনই স্বপ্ন আঁকার শুরু করে দিয়েছে .

এই জন্যই এই লেখাটা লেখা – একদিন তাসরীফ অনেক বড় হবে , ওর পৃথিবীর অনেক কিছুই পরিবর্তন হবে , ওর ইচ্ছা গুলো ও কিন্ত ওর জীবনের প্রথম ইচ্ছা – “আমি আর্টিস্ট হবো “ যেন ভুলে না যায়. রঙের সাথে সে যেন খেলে অনাবিল আনন্দ নিয়ে সবসময়ে . যে দিন সে পড়তে শিখবে এই লেখা টা যেন পড়তে পারে সে দিন – ওর জীবনের প্রথম ইচ্ছার কথা.


আবার এই জন্য ও - আমার সাথে তার শৈশবের কথা গুলো অনেক বড় হবার পরও যেনো সে মনে করতে পারে . আমার গল্প বলার মতো কেউ যদি ওর সাথে নাও থাকে , আমি যেনো থাকতে পারি অনেক দূরে থেকেও ওর কিছু স্মৃতির কাছাকাছি , কারণ আমি ওকে অনেক ভালোবাসি.
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×