একটু উপর থেকে দেখলে মনে হচ্ছে কিছু দালানে যেনো আর আলো পৌছাবেনা। তারা হয়তো বন্চিত।
আমার ভালো লাগার একটি সময় হলো এটি। অন্য সারা দিন ঘরে বন্দি থাকলেও এই সময়টা যেনো আমি বাধাহীন হয়ে পরি। নিউ মারকেট থেকে মিরপুর রোডে সোজা হাটতে থাকলে মনে হয় যে এই সূর্য শুধু আমার সাথে দেখা কররজন্যই এখোনো রয়েগেছে। ব্যস্ত ঢাকায় সবাই যেনো রাস্তার পশ্চিম দিকটাকেই বেছে নেয়, কারন উচু উচু দালানের ছায়া ও ছোটো ছোটো দেয়াল গুলো যেনো তাদের পরম বন্ধু। হয়তো ডুবে যাওয়া্ সূর্যের বিপরিত দিকটা সুধু আমার জন্যই। কেউ হয়তো নিতান্ত পয়োজনে এখানে চলে এসছে। আবার চট করে চলে যাচ্ছে। কোনো পিছু টান নেই। হটার সময় কোনো বিরক্ত নেই। পুরো রাস্তাটাই যেনো আমার।
মাঝে মাঝে উকি দিয়ে সূর্য দেখা দেয় আবার হঠাৎ করেই নাই।
ভালো লাগার এই সময় টা অনেক ছেটো । কিন্তু এই সময়টাকে বড় করে রাখার জন্যই সবার কাছে ছরিয়ে দিলাম।।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

