মানুষ গুলো হটাৎ করে কেন যেন নির্মম হয়ে যাচ্ছে, কেউ কোন কিছুর পরওয়া করছে না কিছুতেই। আন্দোলন দমন ও আন্দোলন করার নামে মানুষ মারা হচ্ছে নির্বিচারে। যিনি মারছেন তিনি কি ভাবতে পারেন, তার আপনজনের এই মৃত্যুটি হলে তিনি কি করতেন?
মানুষের জান-মালের বিন্দু মাত্র নিরাপত্তা নেই। সরকারি সম্পত্তি ধংস হচ্ছে ম্যাচের কাঠির মত, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাংচুর, আগুন একটি স্বাভাবিক ব্যপার হয়ে দাড়িয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখা চরম পর্যায়ে পৌছেছে। জ্ঞান-পাপীরা টকশোতে বসে বিপুল পরিমান জ্ঞান বিতরন করছেন। কার্যকরি কোন ব্যবস্থা বাতলে দিচ্ছেন না। উপরন্তু আরো উসকে দিচ্ছেন।
আর আমরাও তাদের চেয়ে বিশি নির্মম হয়ে গেছি, খেলার দর্শক হয়ে কখনও হাততালি, কখনও স্লোগান, আর কখনও পিঠ চাপড়ে বাহবা দিচ্ছি।
বাহ কি সুন্দর দর্শক আমরা।
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক.।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


