somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় নিউক্লিয়াস-এর জনক, আজ আপনাকে খুব প্রয়োজন...

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোমিন মেহেদী
যার রাজনৈতিক দর্শনে নতুন করে রাজনীতিতে উৎসাহিত হয়েছিলাম। নির্মাণ করার জন্য নিবেদিত হয়েছি তরুণ প্রজন্মের রাজনৈতিক দল করার জন্য। সেই সিরাজুল আলম খান গুরুতর অসুস্থ হওয়ার খবরটি পাওয়ামাত্রই দেখতে ছুটে গিয়েছিলাম।

দূর থেকে দেখেছি, আর ভেবেছি, ‘নিউক্লিয়াস’-এর প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাষ্ট্র-চিন্তক সিরাজুল আলম খান ইচ্ছে করলেই হতে পারতেন দেশের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতাধর। কিন্তু তিনি তা না হয়ে আজীবন ভেবেছেন দেশের কথা-মানুষের কথা। আমরা আজ যে বাংলাদেশে স্বাধীনতার গল্প শুনি; সেই বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের অন্যতম তিনি। আমার জানা মতে রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সিরাজুল আলম খান মেধাবী ছাত্র হিসেবে শিক্ষায়তনে সুখ্যাতি অর্জন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পরবর্তীকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। ১৯৬৩-৬৪ এবং ১৯৬৪-৬৫ এ দুই বছর তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাঙালির ‘জাতীয় রাষ্ট্র’ বাংলাদেশ গঠনের লক্ষে ১৯৬২ সালে গোপন সংগঠন ‘নিউক্লিয়াস’ গঠন করেন। নিউক্লিয়াস ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ নামেও পরিচিত। এই উদ্যোগে তার প্রধান সহকর্মী ছিলেন আবদূর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদ। ১৯৬২-৭১ পর্যন্ত ছাত্র আন্দোলন, ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার আন্দোলন, ১১ দফা আন্দোলন পরিকল্পনা ও কৌশল প্রণয়ন করে এই ‘নিউক্লিয়াস’। আন্দোলনের এক পর্যায়ে গড়ে তোলা হয় ‘নিউক্লিয়াসে’র রাজনৈতিক উইং বিএলএফ এবং সামরিক ‘জয় বাংলা বাহিনী’। স্বাধীন বাংলাদেশ গড়ার আন্দোলনে ‘জয় বাংলা’সহ সব ­োগান নির্ধারণ এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বাক্যসমূহের সংযোজনের কৃতীত্ব ‘নিউক্লিয়াসে’র। এসব সিদ্ধারু গ্রহণে সিরাজুল আলম খানের ভূমিকা ছিল মুখ্য। ৬৯-৭০ সালে গণআন্দোলনের চাপে ভেঙে পড়া পাকিস্তানি শাসনের সমান্তরালে নিউক্লিয়াসের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন করা হয় ছাত্র-ব্রিগেড, যুব-ব্রিগেড, শ্রমিক-ব্রিগেড, নারী-ব্রিগেড, কৃষক-ব্রিগেড, সার্জেন্ট জহুর বাহিনী। এদের সদস্যরা ভেঙে পড়া পাকিস্তানি শাসনের পরিবর্তে যানবাহন চলাচল, ট্রেন-স্টিমার চালু রাখা, শিল্প-কারখানা উৎপাদন অব্যাহত রাখা এবং থানা পর্যায়ে আইনশৃ´খলা রক্ষা করার দায়িত্ব পালন করে। নিউক্লিয়াসের সদস্যদের এসব দূরুহ কাজ সম্পাদনের জন্য কৌশল ও পরিকল্পনাও নিউক্লিয়াসের। ১৯৭০-৭১ সাল নাগাদ বিএলএফ-এর সদস্য সংখ্যা দাঁড়ায় ৭ হাজারে। এদের প্রত্যেকেই মুক্তিযুদ্ধ চলাকালে উন্নত সামরিক ট্রেনিংপ্রাপ্ত হন এবং ‘মুজিব বাহিনী’ নামে কার্যক্রম পরিচালনা করেন। প্রবাসী বাংলাদেশ সরকারের অধীনস্থ ১১টি সেক্টরের পাশাপাশি ৪টি সেক্টরে বিভক্ত করে বিএলএফ-এর সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা ও কৌশল কেবল ভিন্ন ধরনের ছিল না, অনেক উন্নতমানের এবং বিজ্ঞানসম্মত। বিএলএফ-এর চার প্রধান ছিলেন সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক, আব্দুর রাজ্জাক এবং তোফায়েল আহমেদ। ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খান আকস্মিকভাবে নির্বাচিত পাকিস্তান জাতীয় উদ্বোধনী সভা স্থগিত ঘোষণার পর পরই ২ মার্চ বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত নির্ধারণসহ ৩ মার্চ ‘স্বাধীন বাংলার ইশতেহার’ ঘোষণার পরিকল্পনাও নিউক্লিয়াসের। বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে এ দুটি কাজ ছিল প্রথম দিকনির্দেশনা। সেই নির্দেশনার রাস্তা দিয়েই আমাদের রাজনৈতিক নেতারা পথ হেঁটেছিলেন। যদিও বিভিন্ন কারণে ১৯৭১ সালে স্বাধীনতার পর আন্দোলন-সংগ্রামের রূপ ও চরিত্র বদলে যায়। গড়ে ওঠে একমাত্র বিরোধী দল জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ। ১৯৭৫ সালের ৭ নভেম্বরে অনুষ্ঠিত ‘সিপাহী জনতার গণঅভ্যুত্থান’ বাঙালির জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। জাসদ গঠন এবং ‘সিপাহী জনতার গণঅভ্যুত্থান’-এর নেপথ্য পরিকল্পনাকারী ছিলেন সিরাজুল আলম খান। আর এ দুটি বৃহৎ ঘটনার নায়ক ছিলেন মেজর জলিল, আ স ম আবদূর রব এবং কর্নেল আবু তাহের। আজ জীবনজুড়ে রাজনীতি নিয়ে চলা কিংবদন্তির রাজনৈতিক গবেষক যখন অসুস্থ। তখন নতুন প্রজন্মের রাজনীতি সচেতন একজন তরুণ হিসেবে বাংলাদেশের লক্ষ-কোটি তরুণের পক্ষ থেকে তাকে জানাই লাল সালাম। পাশাপাশি সাহসের সাথে পথ চলতে চলতে বলতে চাই-আপনার রাজনৈতিক পথ-ই আমাদের রাজনৈতিক ঠিকানা। আমরা জাসদ বা বাসদ না। আমরা রব বা ইনু না। তবে বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রজন্মের রাজনৈতিক যে জোয়ার; সে জোয়ারের ঢেউ। আমাদেরকে কেউ থামাতে পারবে না। কেননা, আমাদের মাঝে আছে সিরাজুল আলম খানের রাজনৈতিক সঠিক মন্ত্রণা। আলোকিত আগামীতে তরুণ প্রজন্ম আপনাকে কাছে চায়। কাছে চায় ক্ষমতায় আসার জন্য নয়; ক্ষমতার রাজনীতিতে সহিংসতা বন্ধের জন্য। যাতে করে রাজনীতির নামে দেশের কোথাও আর কোন মায়ের ছেলে খুন না হয়; গুম না হয় কোন ইলিয়াস কিংবা চৌধুরী আলম। আমরা রাজনীতিতে নতুন কিন্তু অযোগ্য নই। আমরা রাজনীতিতে নবীন কিন্তু অদক্ষ নই। জেনে বুঝে যে রাজনীতি করতে এসেছি, সেই রাজনীতির গুরু আপনি। ্রস্টার কাছে প্রার্থণা করি, ফিরে আসুন নতুন প্রজন্মের রাজনৈতিক মুক্তির জন্য। ফিরে আসুন নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মকাণ্ডে ভুল শুধরে দেয়ার জন্য...
মোমিন মেহেদী : কলামিস্ট ও আহবায়ক, নতুনধারা বাংলাদেশ(এনডিবি)
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×