somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গদ্যকবিতা ও গদ্যভাষা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাহিত্য সৃষ্টির শুরু থেকে এর ভাষা নিয়ে বহু পরীক্ষা করেছেন সাহিত্যিকরা। বাংলা সাহিত্যের সেই চেষ্টার ফল হিসেবে শুধু পদ্যে লেখার পরিবর্তে পদ্য গদ্য দু’টাতেই লেখা শুরু হলো। তারপর পদ্যের ভাষা গদ্যের ভাষা নিয়ে শুরু হলো অন্য এক রকম নিরীক্ষা। কেউ কেউ মুখের গদ্যের মতোন বাংলা গদ্যকে সাজাতে চাইলেন। মুখের গদ্যের কাছাকাছি করে গদ্যের ভাষা যারা তৈরি করতে চেয়েছেন তাদের সংখ্যা কম হলেও এখনকার গদ্য থেকে আমরা আমরা বুঝতে পারি না যে, তারাই আমাদেরকে আধুনিক গদ্য দেয়ার চেষ্টা করেছেন? বাংলা ভাষার ইতিহাসে প্রমথ চৌধুরীর ‘সবুজপত্র’ গোষ্ঠি এবং ’ঘরে-বাইরে’ লেখার সময় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর গদ্যের ভাষা হিসেবে চলিত ভাষাকে গ্রহণ করার কারণে বাংলা গদ্যের আরোপিত ভাষারীতি সাধু (যা একমাত্র ’বোদ্ধা পন্ডিতদের’ ভাষা) থেকে মুক্ত করে মুখের ভাষা (বা বাচন) থেকে এর দূরত্ব কমিয়ে এর খুব কাছাকাছি নিয়ে আসা। এ চেষ্টা বিভিন্ন সময়েই হয়েছে। কখনো শব্দের কাঠামোতে, কখনো বাক্যের গঠনে। প্রমথ চৌধুরী ও রবীন্দ্রনাথের কাজ তখন কিছুটা হলেও সফল হয়েছিলো। যদিও তারা তখন শুধু ক্রিয়াপদের ও সর্বনামের কোনো কোনো রূপে মুখের ভাষার কাছাকাছি করতে পেরেছেন। তাহারা, যাহার-এর পরিবর্তে তারা, যারা এবং করিয়াছিলাম, করিতে ছিল-এর পরিবর্তে করেছিল, করছিল ব্যবহারে বাংলা গদ্যে মুখের ভাষা বা বচনের দিকে আসতে শুরু করলো। রবীন্দ্রনাথ এক সময় দেখতে পেলেন যে কবিতার ক্ষেত্র বিস্তৃত হতে চলেছে এবং এই গদ্যেই সম্ভব এই ’বাস্তব জগত্ এবং রসের জগতের সমন্বয় সাধন’।

প্রমথ চৌধুরী ও রবীন্দ্রনাথের এ কাজ শুরু করার আগেই একই উদ্বেগে টেকচাঁদ ঠাকুর লিখেছিলেন ‘আলালের ঘরের দুলাল’। এর ভাষাকে তখন মাইকেল মধুসুদন দত্ত ফিশারম্যানদের ভাষা বলেছেন। সেখানেও গদ্যের ভাষাকে বচনের কাছাকাছি করার একটা চেষ্টা তিনি করেছিলেন। মাইকেলের কথাটা অন্যভাবে সাজালে- ঐ ফিশারম্যানদের বুঝাতে হলে এর ভাষা তাদের মুখের ভাষার (বচনের) কাছাকাছি হতে হবে। এক্ষেত্রে মাইকেলের মন্তব্য যথার্থই ছিলো।

২.
কবিতার মুক্তির জন্যে বাংলাভাষার শিষ্ঠভাষা বা সাহিত্যভাষা (আমাদের বিজ্ঞ সাহিত্যিকদের দেয়া নাম) একটা বিরাট বাঁধা। নদীয়া অঞ্চলের ভাষাকে বাংলা ভাষাভাষি অন্যান্য অঞ্চলের ভাষার চেয়ে সবচাইতে ধ্বনি মাধুর‌্যময়, শ্রুতিমধুর ও কোমল দাবি করে বাংলা ভাষার চলিত ভাষা বা সাহিত্য ভাষা হিসেবে চালানো হলো। নদীয় সহ কলকাতা, হাওড়া, হুগলী, বর্ধমান, বীরভূম, ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বাঁকুড়া, উত্তর পূর্ব মেদিনীপুরে একই ভাষা (বা উপভাষা) ব্যবহার করা হয়। এ অঞ্চলের ভাষা (উপভাষা) রাঢ়ি। বাংলাভাষায় এই উপভাষা বাদেও আরও চারটি উপভাষা আছে। বঙ্গালি, রাজবংশি বা কামরূপি, বরেন্দ্রি এবং ঝাড়খন্ডি। এই সবগুলোকে উপেক্ষা করে একটি মাত্র উপভাষাকে মান্য চলিত করা কী অন্য উপভাষাভাষিদের ওপর রাঢ়ি উপভাষাকে চাপিয়ে দেয়া হলো না- যা আমদের মাতৃভাষা নয়। আর আমরা এমনভাবেই এর চর্চা করে যাচ্ছি যে এর মাধ্যমে বাংলাভাষাকে জাতে তোলা হয়েছে। আর আমাদের মাতৃভাষা (হয়ত বঙ্গালি, হয়ত বরেন্দ্রি, হয়ত রাজবংশি কিংবা ঝাড়খন্ডি) ব্যবহার করলে আঞ্চলিকতায় আক্রান্ত হয়! আমাদের মধ্যে নিজেদের মাতৃভাষা (বা উপভাষা) ছেড়ে মান্য চলিতরূপি রাঢ়ি ভাষার চর্চা করা একটি বিশেষ গর্বের ব্যপার হয়ে আছে। সাহিত্য সৃষ্টিতে সচেতনভাবে নিজেদের ভাষাকে উপেক্ষা করে অন্য একটি ভাষাকে লালন করছি। এই যে আমাদের ভাষা তথা উপভাষা (যা আমাদের প্রকৃত মাতৃভাষা) এর পরিবর্তে আরোপিত অন্য একটি উপভাষা কী ভাষার উপনিবেশিকতা নয়? বাংলাভাষার মান্য চলিত রূপ কী সবগুলো উপভাষার আদান প্রদানের মাধ্যমে একটি উপনিবেশ মুক্ত গতিশীল ভাষা হতে পারতো না?

ভাষার ক্ষেত্রে এই উপনিবেশ মুক্তির চেষ্ট সাহিত্যে অন্য মাধ্যমগুলোতে করলেও কবিতার ক্ষেত্রে খুব কম জনই তা করেছেন। সৈয়দ শামসুল হকের কবিতায় সেই ইচ্ছাই প্রকাশ পেয়েছে।

কী কামে দুফরবেলা পাতাগুলা উড়ায় বাতাস
আবার কার স্বর মাঠপাড়ে চোপায় এমন
কী কামে আমার চক্ষে পরে খালি মানুষের লাশ
যা দেখার দেইখাছি বাকি আছে আর কী দেখন
সময় দেখায়া গেছে বাল্যকারে আমি-র সুখ আমি
যৈবন অন্যের হাতে যেনে কাঁছের বাসন
দুঃখের পাখিরে আমি দেইখাছি বিয়ায় বিহানে
কীভাবে কালির লেখা হইয়া যায় জলের লেখন
আমারে ছাড়ান দিয়া যায় না সে যেখানেই যাই
দেশ কী বিদেশ কও চিনা অচিনা কও
দুঃখের বাদাম তোলা এই এক নাও সব গাঙে
পালায়া নিস্তার কই সবখানে সেই না শানাই
যেখানেই যাই গিয়া খাড়া দেখি সেই সব পুরান মিস্ত্রি
তারা মনোযোগ দিয়া সব ভাঙে সব ভাঙে



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×