আমার কাকা গতরাতে মারা গেছেন। ওনার নাম আব্দুল হক। ওনার বন্ধুরা ওনাকে হক সাহেব বলে ডাকতেন। সার্টিফিকেট অনুসারে আমার নাম মমিনুল হক। আমাকেও আমার কোনো কোনো বন্ধু হক সাহেব বলে ডাকতো। উনি খুব সত মানুষ ছিলেন। মানুষের সাথে নানা বিষয়ে আলাপ করতে উনি খুব পছন্দ করতেন। আমি কোনোদিন শুনিনি ওনি কারো সাথে ঝগড়া করেছেন। নারয়ণগঞ্জ নিতাইগঞ্জে উনি ব্যবসা করতেন। অনেক কষ্ট করে উনি জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। আমি যখন শুধু কবিতা-সাহিত্য-সংস্কৃতি নিয়ে ব্যস্ত ছিলাম, তখন তিনি বলতেন: কবিতা লেখস ভালো কথা, কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হবার জন্যে চাকরি-বাকরিও তো করতে হবে; প্রয়েজনে বিদেশও যেতে হবে।
৮/১০ মাস আগে হঠাত ওনার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিলো। ডাক্তারের কাছে অনেক দৌড়া দৌড়ি করলেন। কিন্তু কোনো ডাক্তার কিছু ধরতে পারলেন না। যখন লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. নুরুদ্দিন আহমেদের কাছে গেলেন, তখন তিনি জানাতে পারলেন, হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে ওনার কলিজা প্রায় নষ্ট হয়ে গেছে। কিন্তু এ তথ্য গোপন রেখে ডাক্তার তার চিকিতসা দিতে হেলাফেলা করে। অনেক সমস্যা দেখা যাবার পরও ডাক্তার তাকে ৩ মাস পরে দেখা করতে বলেন এবং কী অবস্থায় আছেন জিজ্ঞাস করলে তার সাথে খারাপ ব্যবহার করেন। প্রফেসর নুরুদ্দিন আহমেদের জঘণ্য আচরণে আমরা অন্য ডাক্তার খুঁজতে খুঁজতে প্রফেসর ডা. জুলফিকুর রহমান খানকে পেয়ে গেলেন। ডা. খানের ঔষধ খেয়ে অনেকটা ভালো অনুভব করছিলেন। কিন্তু তার কলিজা দিন দিন ক্যানসারের রূপ নিচ্ছিলো। তাই ওনাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিতসা করার পরামর্শ দিয়েছেন। গত অক্টোবরে ভারতের বেল্লোরের খৃস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে গিয়ে জানা গেলো অপারেশন করার মতো অবস্থা ওনার নেই।
দিনে দিনে শরীর দূর্বল হয়ে তিনি মারা গেলেন। তাকে খুব ফীল করছি। আমি ইতোমধ্যে আমার নিকটাত্মীয় সবাইকে হেপাটাইটিস বি পরীক্ষা করার জন্যে বলেছি। যাদের এখোনে HBV এ আক্রান্ত করেনি তাদের ভ্যাক্সিন দেয়ার প্রক্রিয়া চলছে। আর যারা আক্রান্ত তাদের চিকিতসা চলছে। আপনিও আপনার পরিজনকে একই অনুরোধ করতে পারেন। আর কেউ যেনো এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করতে না হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

