আমাদের সকল শিক্ষার মূল হচ্ছে মাত্রা জ্ঞান শিক্ষা। কি বললে, কি করলে, কি প্রকাশ করলে, কি দেখালে কি না দেখালে মানুষের কল্যান তার মাত্রা বোঝা আর বোঝানো হল আসল কাজ। জগতের সকল কিছুই বিভিন্ন অণু পরমাণুর বিভিন্ন মাত্রার মিশ্রণের ফল। যে উপাদান যে মাত্রায় মেশালে মানুষের জীবন বাঁচানো ঔষধ তৈরী হবে; আবার ঐ একই উপাদান ভিন্ন মাত্রায় মেশালে হবে বিষ। আমাদের প্রতিটি দেশে, প্রতিটি সমাজে আইন আছে, রীতি নীতি আছে, আছে ধর্মীয় বিধি নিষেধ। আমরা যদি মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করি আমাদের ধর্ম, বর্ণ, শ্রেণী পেশা কিংবা সামাজিক অবস্থা নিয়ে তাহলে এগুলো আমাদের সভ্যতাকে রক্ষা করতে যেমন যুগের পর যুগ বন্ধু হিসেবে কাজ করছে তেমনি, খুব অল্প দিনের মধ্যে, আমাদের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি, আর মাত্রাহীন অন্ধ প্রয়োগে সভ্যতা অসভ্যতায় পরিণত হবে। অনেক বড় বড় সামাজিক সমস্যা সাধারণ মাত্রা জ্ঞান প্রয়োগ করে, আইন আদালত, ধর্ম বা রীতি নীতির কাছে ধরা না দিয়ে আমরা সমাধান করে ফেলতে পারি। আমাদের স্কুল, কলেজগুলোতে এই একমুখী, বহু মুখী, ধর্ম বিদ্যা, সমাজ বিদ্যা, বিজ্ঞান বিদ্যা, বিশেষ জ্ঞান বিদ্যা আরো কত বিদ্যাই না শেখানো হয়, শুধু শেখানো হয় না মাত্রা বিদ্যা। কারণ, আমাদের শিক্ষগণ শিখেননি এ বিদ্যা, তাঁরা শিখেছেন মুখস্থ বিদ্যা। আমরা যারা ধ্যানে-জ্ঞানে, সামাজিক অবস্থানে, বয়সে ছোট; এরাও যে অনেক বিষয়ে আমাদের চেয়ে বড়দেরকে কিছু বিষয়ে কিছু মাত্রা জ্ঞান দিতে পারি তা অনেকেই নিতে নারাজ। আমাদের পরিবারে, সমাজে, ধর্মীয় উপাসনালয়ে যে গুরু আছেন তারা বহু বিষয়ে মাত্রাহীন ego-centric সমস্যায় ভুগছেন, আমরা যারা অনেকের দৃষ্টিতে ছোট, এরা যদি তাদের মাত্রা জ্ঞান দিতে যাই তাহলে, এই রক্ষাকারী মানুষ গুলো আমাদেরকে তাদের লাল চোখ দেখিয়ে দিবেন, দিবেন বাড়ি-ঘর, সমাজ, এমনকি করবেন দেশ ছাড়া। তাই আমার মতে, শিশুকাল থেকেই আমাদেরকে সব শিক্ষার আগে মাত্রা জ্ঞান শিক্ষা দেয়া উচিত, যেন এই শিশুরা তাদের শিশুদের কাছ থেকে মাত্রা শেখে এবং শেখায়।
আলোচিত ব্লগ
টারজান থেকে আইনস্টাইন

১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!
বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন
মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন
কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️






বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।