বই থেকে বেরিয়ে আসা লেখক ; লন্ডনে কবি যেখানে থাকছেন সেখানে পৌছাতে দেরী ই করে ফেলি, আমার ঘর্মাক্ত মুখ দেখেই হয়তো, কবি মারুফ রায়হান ভাত সাধেন, মাছ সহ , যা তৃপ্তির সাথে খেয়ে এক কাপ চায়ে বেশ চাঙ্গা হয়ে যাই। আজ যাবার কথা ছিল লরডস এর ক্রিকেট মাঠ দর্শন করতে,পরে তা বাতিল হয়। ইস্ট ইন্ডিয়া ডক সড়ক ধরে আমরা হাটতে থাকি, আকাশে সূর্যের বেশ তেজ ছিল, লন্ডনে যা প্রায় সহজে দেখা ভার। ক্রিস্প স্ট্রিট মারকেটে কবি টুকিটাকি কিনলেন আর নিজের শো-কেছে রাখার জন্য কিনে ফেললেন একটি ফুটবল, যেটা বেশ দৃষ্টি নন্দন । ইন্টারনেটে ঐ মার্কেট সম্পরকে যা জেনেছি ( Crisp Street Market was the first purpose built pedestrian shopping area in the UK which opened as part of the Festival of Britain in 1951) তারপর আমরা ঢুকে পরলাম এখানকার লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টার ''আইডিয়া স্টোরে '' দোতালায় মোটামুটি বড় লাইব্রেরীর দুটো সেলফে বাংলা বই থরে থরে সাজানো।এখানে খবর নিয়ে জেনেছি, নির্মল দার গদ্য সমগ্র রয়েছে। আইডিয়া স্টোরের অন্যান্য শাখায় রয়েছে আরো কিছু বই। নির্মল দার অজান্তে ওখানে ফোন করে আমি তা জেনে নিয়েছি। সিঁড়ি দিয়ে নামার সময় তিনটি বই নিয়ে (দুটা হুমায়ুন একটা ভাই জাফর) বাড়ি ফেরত তরুন কবিকে চিনে ফেলেন এবং জানান, দেশের মাটিতে কবিকে দেখার সৌভাগ্য তাঁর হয়নি। হাটতে হাটতে কবি ইংরেজিতে কিছু একটা বলে ওঠেন । আমি এর অর্থ জানতে চাইলে, হাসতে হাসতে বলেন, বই এর ভিতর থেকে ভুতের মতো লেখক বের হয়ে আসলেন । ঐ মারকেটের মাঝেই এক বেঞ্চে কবির সাথে ছবি তুললেন, বগুরার নিহাদ সুপ্ত। পড়াশুনা করে, আবার গিটার বাজিয়ে গান গায় , গান লেখে। আমারো ছবি তোলার ইচ্ছা হয়েছিল, কিন্তু আমার নিজের তো কোন ক্যমেরা নেই।তাই মনের ক্যমেরাতে কবির সাথে আজ আমার দুপুর ভ্রমন বন্দি করে রাখলাম। ধন্যবাদ কবি নিরমলেন্দু গুন, আমাকে একটি দুপুর দেবার জন্য। দীর্ঘজীবী হন......
কবি নিরমলেন্দু গুনের সাথে লন্ডনে একটি দুপুর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।